Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
New bridge at Varanasi

মোদির বারাণসীতে গঙ্গার উপরে ডবল ডেকার ব্রিজ, ২৬০০ কোটি বরাদ্দ মন্ত্রিসভার

সব ঠিক থাকলে চার বছরের মধ্যে নতুন ডবল ডেকার ব্রিজের কাজ সম্পূর্ণ হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৬, ২০২৪, ১৬:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৬, ২০২৪, ১৬:৪৬

options
link
মোদির বারাণসীতে গঙ্গার উপরে ডবল ডেকার ব্রিজ, ২৬০০ কোটি বরাদ্দ মন্ত্রিসভার zoom

সোমনাথ রায়, নয়াদিল্লি: বারাণসীর ১৩৬ বছরের পুরনো মালব্য সেতুর সমান্তরাল নতুন অত্যাধুনিক সেতু তৈরি অনুমোদন করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। পুরনো দোতলা মালব্য সেতুতে সড়কপথ এবং রেলপথ দুই রয়েছে। নতুন সেতুতেও তাই থাকবে, তবে বিশ্বনাথধামের নয়া সেতুটি আর বড়সড় হচ্ছে বলেই জানা গিয়েছি। নয়া সেতুর সংযোজনে উত্তরপ্রদেশ এবং পড়শি রাজ্যগুলির যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করা হচ্ছে। কেমন হবে নতুন সেতুটি?

ডবল ডেকার সেতুর প্রথম তলে থাকবে রেলওয়ে ট্র্যাক, মোট চার জোড়া রেল লাইন থাকবে। দ্বিতীয় বা উপরের তলে থাকবে ছয় লেনের সড়কপথ। সূত্রের খবর, নতুন ব্রিজটি তৈরির জন্য ২৬৪২ কোটি টাকা বরাদ্দ করেছে মোদির মন্ত্রিসভা। সব ঠিক থাকলে আগামী চার বছরের মধ্যে নতুন ডবল ডেকার ব্রিজের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে। গত বছর জুন মাসে প্রথমবার বারাণসীর ডবল ডেকার ব্রিজের বিষয়টি জানা গিয়েছিল। তখনই জানা গিয়েছিল, নতুন ব্রিজ নির্মাণের পাশাপাশি গঙ্গা তীরস্থ কাশি রেল স্টেশনও ঢেলে সাজানো হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, বছর খানেক আগে থেকেই নতুন সেতু নির্মাণে রেল জমিতে থাকা অবৈধ অধিগ্রহণ উচ্ছেদে নামে রেল। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, নতুন সেতু নির্মাণ খরচা হতে পারে ১৬০০ কোটি টাকা। যদিও এদিন জানা গিয়েছে, বরাদ্দ বেড়ে হয়েছে ২৬৪২ কোটি টাকা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.