সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালাইকা বলছেন, তিনি একাই একশো! মালাইকা বলছেন, তাঁর জীবনে যা ঘটেছে বা ঘটছে, তাঁর নেপথ্যে রয়েছেন শুধু তিনিই। প্রেম থেকে আরবাজের সঙ্গে ডিভোর্স, অর্জুন কাপুরের সঙ্গে প্রেম, ব্রেকআপ, সবই নাকি তাঁর একেবারে সুচিন্তিত সিদ্ধান্ত। এমনকী, মালাইকা জানিয়েছেন, তাঁর জীবনে কোনও অনুসোচনা নেই! তা হঠাৎ মালাইকার কণ্ঠে এমন বিদ্রোহী সুর কেন? নতুন কিছু ঘটল?
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। নয়, নয় করে বলিউডে বহুবছর কেটে গিয়েছে মালাইকার(Malaika Arora)। কিন্তু আইটেম নাচ আর ছোট চরিত্রে অভিনয় ছাড়া, মালাইকার কপালে কিছুই জোটেনি। তবুও মালাইকা নিজেকে লাকি মনে করেন। কেননা, প্রথম ছবি থেকেই তিনি যে সাফল্য পেয়েছেন, তা সত্য়িই প্রশংসাযোগ্য।
সম্প্রতি মালাইকা এক সাক্ষাৎকারে বলেন, ”আমি আমার জীবনে যে সিদ্ধান্তগুলো নিয়েছি তা নিয়ে কোনও অনুশোচনা নেই। ওই সিদ্ধান্তগুলো আমার জীবনের রূপরেখা তৈরি করেছে। যা কিছু ঘটছে এবং যে ভাবে সবটা আমার চলার রাস্তায় এসেছে তার জন্য আমি কৃতজ্ঞ।”
View this post on Instagram
২০১৬ সালে আরবাজ-মালাইকার আলাদা থাকার কথা জানা যায়। ২০১৭ সালে আইনিভাবে তাঁদের বিচ্ছেদ হয়। এর কিছুদিন পর থেকেই অর্জুন কাপুরের সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। একটা সময়ের পর কেউই আর নিজেদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করেননি। মালাইকার থেকে প্রায় ১০ বছরের ছোট অর্জুন।
গতবছর থেকেই মাঝেমধ্যে এই গুঞ্জন শোনা যাচ্ছিল। এর মাঝে দুই তরফেই সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট বহাল রেখেছিলেন। কেউ শান্তির খোঁজে তো কেউ বা আবার আবর্জনা কটাক্ষে নেটপাড়ায় শোরগোল ফেলছেন! সম্পর্কে ফাটল ধরার মাঝে তৃতীয় জনের প্রবেশের কথাও শোনা যাচ্ছিল। তবে বিচ্ছেদ হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাঁদের মধ্যে।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন