Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Digital Condom

এবার বাজারে এল ‘ডিজিটাল কন্ডোম’! এর কাজ জানলে চমকে যাবেন

ব্যাপারটা ঠিক কী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৮, ২০২৪, ২০:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৮, ২০২৪, ২০:৪০

options
link
এবার বাজারে এল ‘ডিজিটাল কন্ডোম’! এর কাজ জানলে চমকে যাবেন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শরীর থাকলে যৌনতা থাকবেই। যৌন চাহিদা তো কোনও অস্বাভাবিক বিষয় নয়। সঙ্গী দূরে থাকলে অনেকেই ‘সেক্স চ্যাটে’ আবেগ প্রকাশ করেন। আবার যৌনতার খেলায় মেতে ওঠার সময় অন্তরঙ্গ মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখেন কেউ কেউ। ছবি, ভিডিও সবই রাখা থাকে ফোনে। কিন্তু বিপদ লুকিয়ে রয়েছে এই স্মার্টফোনেই! কারণ নিজেদের অজান্তেই অনেক সময় আপনার অন্তরঙ্গ মুহূর্ত ফাঁস হয়ে যায়। তবে এবার এই বিপদের হাত থেকে রক্ষা করতে এসে গিয়েছে ‘ডিজিটাল কন্ডোম’। হ্যাঁ ঠিকই পড়ছেন। যার পোশাকি নাম ‘ক্যামডম’। 

ব্যাপারটা একটু খোলসা করা যাক। কন্ডোম যেমন যৌনতাকে সুরক্ষিত রাখে, তেমনই ক্যামডমের কাজ যৌনতার গোপনীয়তাকে নিরাপদে রাখা। রতিক্রিয়ায় মত্ত হওয়ার সময় দুজনের সম্মতিতেই ভিডিও করা উচিত। অনেক সময় অজান্তেও আবার রেকর্ড হতে আপনার গোপন মুহূর্ত। এই গুরুতর সমস্যার মুশকিল আসান করতে পদক্ষেপ করেছে জার্মান সংস্থা ‘বিলি বয়’। বাজারে নিয়ে এসেছে ডিজিটাল কন্ডোম। যা আদতে এটি একটি অ্যাপ। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কীভাবে কাজ করে এই মোবাইল অ্যাপ্লিকেশন?

জানা গিয়েছে, সঙ্গমের সময় ফোনে অডিও বা ভিডিও রেকর্ড করা থেকে রোখে এই অ্যাপ। ফোনে ক্যামডম ব্যবহার করলে ব্যবহারকারীর অনুমতি ছাড়া কেউ তাদের যৌনদৃশ্য বা গোপন ছবি রেকর্ড করতে পারবে না। সুরক্ষা সুনিশ্চিত করতে এই অ্যাপের বেশ কয়েকটি স্তর রয়েছে। কেউ যদি ক্যামডমের নিরাপত্তাকে লঙ্ঘন করার চেষ্টা করে, তাহলে অ্যাপ তা শনাক্ত করে সতর্ক করে দেয়। ফলস্বরূপ সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর ফোনে একটি অ্যালার্ম বেজে উঠবে।

অত্যাধুনিক এই অ্যাপ নির্মাতাদের দাবি, অনেক ক্ষেত্রেই দেখা যায় প্রেম ভেঙে গেলে প্রেমিক বা প্রেমিকার মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। তখন প্রাক্তনের উপর ক্ষোভে ব্যক্তিগত মুহূর্ত বা নগ্ন ছবি ফাঁস করে দেয় তারা। এই ধরনের অপরাধ রুখতে ক্যামডমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে ৩০টিরও বেশি দেশে জনপ্রিয়তা তুঙ্গে এই অ্যাপের। ক্যামডমের ডেভেলপার, ফেলিপ আলমেদার কথায়, “বর্তমান যুগে স্মার্টফোন আমাদের অঙ্গ হয়ে গিয়েছে। যেখানে আমরা নানা সংবেদনশীল তথ্য সংরক্ষণ করে রাখি। আপনার সেই তথ্যগুলোকে সুরক্ষিত করতেই আমরা এই বিশেষ অ্যাপটি তৈরি করেছি। ব্লুটুথের মাধ্যমে ক্যামডম আপনার সঙ্গীর ক্যামেরা এবং মাইক ব্লক করতে পারে।” জানা গিয়েছে, এই অ্যাপের ট্যাগলাইন ‘As easy as using a real condom’। যার অর্থ ‘কন্ডোম ব্যবহার করার মতোই সহজ’। তবে আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেই রয়েছে জার্মান অ্যাপ ক্যামডম। কিন্তু শীঘ্রই অ্যাপলের মিলবে এই ডিজিটাল কন্ডোম।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.