Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Jorabagan

মেঝেয় চাপ চাপ রক্ত! কালীপুজোর সকালে জোড়াবাগানে প্রৌঢ় ‘খুন’, ঘনীভূত রহস্য

কেন এই খুন? নেপথ্যে কে বা কারা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ১৪:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২৪, ১৪:১৮

options
link
মেঝেয় চাপ চাপ রক্ত! কালীপুজোর সকালে জোড়াবাগানে প্রৌঢ় ‘খুন’, ঘনীভূত রহস্য zoom

অর্ণব আইচ: কালীপুজোর সকালে খাস কলকাতার জোড়াবাগানে ভয়ংকর কাণ্ড। ঘর থেকে উদ্ধার প্রৌঢ়ের রক্তাক্ত দেহ। মেঝেয় মিলেছে চাপ চাপ রক্ত। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কেন এই খুন? নেপথ্যে কে বা কারা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতের নাম অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর বয়স ৫২ বছর। জোড়াবাগানের সেন লেনের বাসিন্দা তিনি। পেশায় এলআইসি এজেন্ট ছিলেন। পাঁচতলা বাড়ির একাংশে একাই থাকতেন তিনি। নিচে দিদি থাকতেন। প্রতিদিন দিদির বাড়ি থেকে চা যেত অভিজিৎবাবুর কাছে। এদিনও তার অন্যথা হয়নি। বৃহস্পতিবার সকালে দিদির ঘর থেকে অভিজিৎবাবুর জন্য চা পাঠানো হয়। দরজা ধাক্কা দিলেও তাঁর কোনও সাড়া পাওয়া যায়নি। এর পর পিছনের দরজা দিয়ে ঢুকতেই দেখা যায়, মেঝেয় পড়ে রয়েছেন অভিজিৎবাবু। ঘরের মেঝেয় চাপ চাপ রক্ত। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে যায় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিানো হয়েছে। কেন এই ঘটনা? নেপথ্যে কে বা কারা? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জানা গিয়েছে, বাড়ির দরজা বন্ধ ছিল, তবে আততায়ী ঘরে ঢুকল কী করে? তবে কি পরিচিত কেউই এর নেপথ্যে? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.