Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Gaighata

স্কুল ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! কাঠগড়ায় প্রতিবেশী ‘রোডসাইড রোমিও’

এখনও অভিযুক্ত অধরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৪, ২০২৪, ১৭:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৪, ২০২৪, ১৭:২৬

options
link
স্কুল ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ! কাঠগড়ায় প্রতিবেশী ‘রোডসাইড রোমিও’ zoom
অভিযুক্ত যুবক। নিজস্ব চিত্র।

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: ফের রাজ্যে নাবালিকাকে ধর্ষণ! টিউশন থেকে ফেরার পথে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী ‘রোডসাইড রোমিও’র বিরুদ্ধে। নির্যাতিতা আত্মহত্যা চেষ্টা করতেই বিষয়টি জানাজানি হয়। শনিবার ঘটনায় গাইঘাটা (Gaighata) থানায় অভিযোগ দায়ের হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সুজিত পাল ওরফে বাবুসোনা প্রায় দেড় বছর তাঁদের মেয়েকে উত্যক্ত করত। নির্যাতিতা একাধিকবার সে কথা পরিবারকে জানিয়েছিল। অভিযোগ, শুক্রবার সন্ধেয় পড়ে থেকে ফেরার পথে শিমুলপুর এলাকা থেকে বাবুসোনা নাবালিকাকে তুলে নিয়ে যায়। ওড়না দিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করে। প্রথমে মেয়েটি বাড়ি ফিরে লজ্জায় সে কথা জানায়নি। চুপচাপ ছিল। শনিবার দুপুর তিনটে নাগাদ সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে সে। সেইসময় পরিবারের লোকেরা দেখে ফেলে। তাকে জিজ্ঞাসা করা হলে পুরো ঘটনা পরিবারকে জানায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিবারের সদস্যরা গাইঘাটা থানায় বাবুসোনার নামে অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার পরিবারের দাবি, অভিযুক্ত যুবক বিবাহিত। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। তবে এখনও অভিযুক্ত অধরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.