Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Bagdah

প্রস্রাব করা নিয়ে বিবাদ, বাগদায় প্রতিবেশী প্রৌঢ়াকে ‘খুন’ বাবা-মেয়ের

স্থানীয়রা দুই অভিযুক্তকে আটকে রেখে খবর দেন বাগদা থানায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৬, ২০২৪, ১৮:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৬, ২০২৪, ১৮:০৭

options
link
প্রস্রাব করা নিয়ে বিবাদ, বাগদায় প্রতিবেশী প্রৌঢ়াকে ‘খুন’ বাবা-মেয়ের zoom
প্রতীকী ছবি

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: প্রতিবেশী প্রৌঢ়াকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বাবা ও মেয়ের বিরুদ্ধে। প্রৌঢ়ার ‘অপরাধ’, অভিযুক্তর বাড়ির সীমানায় প্রস্রাব করেছিলেন তিনি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার বয়রা পাড়ুই পাড়া এলাকায়। ঘটনায় বাবা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত প্রৌঢ়ার নাম ফুলকুমারী বারুই। বয়স ৫৯ বছর। তাঁর সঙ্গে মাঝে মধ্যেই ঝামেলায় জড়িয়ে পড়তেন অভিযুক্ত নগেন হালদার ও তাঁর পরিবার। এদিন সকালে ফুলকুমারীদেবী অভিযুক্তর বাড়ির সীমানায় প্রস্রাব করেছিলেন। তা নিয়ে ফের বিবাদ শুরু হয়। অভিযোগ, সেসময় নগেন ও তাঁর মেয়ে ঝুমুর হালদার প্রৌঢ়ার উপর ঝাঁপিয়ে পড়েন। পাশে পড়ে থাকা কাঠ দিয়ে ফুলকুমারীর মাথায় সজোরে আঘাত করেন নগেন। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন প্রৌঢ়া।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয়রা দুই অভিযুক্তকে আটকে রেখে বাগদা থানায় খবর দেন। পুলিশ ফুলকুমারীদেবীকে উদ্ধার করে বাগদা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। শনিবার অভিযুক্ত দুজনকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এহেন ঘটনায় শোকের ছায়া প্রৌঢ়ার পরিবারে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.