Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

হাসিনার নাম ভাঁড়িয়ে ফেসবুকে প্রতারণা, ধৃত ৫ জালিয়াত

বিষয়টি নজরে আসলে তদন্তে নামে বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাব।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৭, ২০১৯, ১৭:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৭, ২০১৯, ১৭:২৩

options
link
হাসিনার নাম ভাঁড়িয়ে ফেসবুকে প্রতারণা, ধৃত ৫ জালিয়াত zoom
ফাইল ফটো

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম ভাঁড়িয়ে প্রতারণা।  গ্রেপ্তার পাঁচ অভিযুক্ত। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাব। অভিযুক্তদের জেরা চলছে।  

[শুরু আরেক কেলেঙ্কারির শুনানি, জেল থেকে ফের কাঠগড়ায় খালেদা জিয়া]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, হসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে রয়েছে একাধিক ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট। শুধু তাই নয় আওয়ামি লিগের একাধিক শীর্ষ নেতার নামেও জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছে অভিযুক্তরা।  সেগুলির মাধ্যমে কয়েকজনকে ফাঁদেও ফেলেছে প্রতারকরা। হাসিনার নাম ভাঁড়িয়ে তাঁদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রবিরোধী পোস্ট ও মেসেজও করা হয়েছে ভুয়ো অ্যাকাউন্টগুলি থেকে। বিষয়টি নজরে আসলে তদন্তে নামে বাংলাদেশের এলিট ফোর্স র‌্যাব। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রে আরও কয়েকজনের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।    

উল্লেখ্য, গোয়েন্দা রিপোর্টে আগেই বলা হয়ছিল হাসিনা সরকারের বিরুদ্ধে কুৎসা ছড়ানোর চেষ্টা করছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই।  তাই ধৃতদের সঙ্গে বিদেশি চরদের কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। সদ্য সমাপ্ত হওয়া জাতীয় সংসদের নির্বাচনে ইন্টারনেটে কড়া নজর রেখেছিলেন গোয়েন্দারা। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে ভারতের সঙ্গে আওয়ামি সরকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনে নিতে পারছে না পাকিস্তান। তাই এই কুৎসা অভিযান চালিয়েছে তারা।   

[‘ছেলে-মেয়েদের একসঙ্গে পড়াশোনায় আপত্তি’, ফের বিতর্কে কট্টরপন্থী মৌলবি                

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.