Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

গুজব ছড়ানোর দায়ে বাংলাদেশে গ্রেপ্তার শতাধিক পড়ুয়া

আন্দোলনের নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ হাসিনার৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০১৮, ১২:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০১৮, ১২:০৫

options
link
গুজব ছড়ানোর দায়ে বাংলাদেশে গ্রেপ্তার শতাধিক পড়ুয়া zoom

সুকুমার সরকার, ঢাকা: ছাত্র আন্দোলনের জের৷ সোশ্যাল মিডিয়ায় কড়া নজরদারি সরকারের৷ গুজব ছড়ানোর অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার একশোরও বেশি পড়ুয়া৷ পুলিশের অভিযোগ, একাধিক বিশ্ববিদ্যালয় থেকে ধৃত ওই পড়ুয়ারা হিংসা ছড়ানোর চেষ্টা করছিল৷

[আজ জাকার্তায় শুরু এশিয়ান গেমস, রেকর্ড পদকজয়ের লক্ষ্যে নামছে ভারত]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২৯ জুলাই ঢাকায় বেপরোয়া বাসের বলি হয় দুই পড়ুয়া৷ তারপরই নিরাপত্তার দাবিতে রাজপথে নেমে পড়ে হাজার হাজার পড়ুয়া৷ ছাত্র আন্দোলন ক্রমশ রূপ নেয় রাজনৈতিক প্রতিবাদের৷ হাসিনা সরকারের বিরুদ্ধে সরব হন বুদ্ধিজীবীদের একাংশ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিবহণ ব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ একই সঙ্গে আন্দোলনের নামে অরাজকতা মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি৷ আন্দোলন চলাকালীন একাধিক ছাত্রীকে ধর্ষণ ও খুন করা হয় বলেও খবর রটে সোশ্যাল মিডিয়ায়৷ অভিযোগের তির অবশ্যই শাসক শিবিরের দিকে৷ তারপরই পালটা নজরদারি শুরু করে সরকার৷ গুজব ছড়ানোর দায়ে গ্রেপ্তার করা হয় বিখ্যাত ফটোগ্রাফার শহিদুল আলম ও অভিনেত্রী নওশাবাকে৷        

এই ঘটনার প্রেক্ষিতে হাসিনা বলেন, “রাজনৈতিক উদ্দেশ্য পূরণে পড়ুয়াদের ব্যবহার করা হচ্ছে৷ ষড়যন্ত্রকারীরা দেশের উন্নয়ন সহ্য করতে পারছে না৷ তাই অশান্তি ছড়াতে ছাত্রদের ব্যবহার করছে তারা।” সব মিলিয়ে নির্বাচনের আগে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেই ইঙ্গিত করলেন হাসিনা৷ এছাড়াও বিক্ষোভকারীদের উসকানি দিচ্ছে বিএনপি বলেও পরোক্ষে অভিযোগ হাসিনার৷ বিরোধীদের পালটা অভিযোগ, ছাত্র আন্দোলন দমনের জন্য রাষ্ট্রশক্তির অপব্যবহার করছে সরকার৷ শাসকদলের ছাত্র সংগঠন ছাত্র লিগের একাধিক নেতা ধর্ষণ ও খুনে জড়িত৷       

[ভিক্ষুকের বাড়িতে বিদ্যুতের বিল লক্ষাধিক টাকা, হয়রানির শিকার ‘ভিখারি গ্রাম’]       

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.