Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

বউ বদলে দিব্যি সুখে ঘর করছে দুই যুবক

বোঝো কাণ্ড!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৭:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৯, ১৭:৫৩

options
link
বউ বদলে দিব্যি সুখে ঘর করছে দুই যুবক zoom

সুকুমার সরকার, ঢাকা: কথায় বলে ‘পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না।’ ভেবে চিনতে কবে আর প্রেম হয়েছে। ফলে মাঝে মাঝেই সামাজিক শৃঙ্খলার গণ্ডি পেরিয়ে সৃষ্টি হয় অভাবনীয় পরিস্থিতির। এমনই এক ঘটনা ঘটল যশোহরের লাউড়ী গ্রামে। পাকেচক্রে বউ বদল করে বেশ সুখেই ঘর করছেন দুই যুবক।

[ভাল ঘুম চান? বেডরুমে রাখুন এই পাঁচটা গাছ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, বছর তিনেক আগে কর্মসূত্রে মালয়েশিয়ায় পাড়ি দেন ইসলাম হুসেন। বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী। তারপরই ইসলামের অনুপস্থিতিতে তাঁর বাড়িতে আনাগোনা শুরু করেন ওই গ্রামেরই মেহবুব হোসেন নামের এক যুবক। ক্রমে ইসলামের স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা জমে উঠে মেহবুবের। তারপর একদিন পালিয়ে গিয়ে বিয়ে করেন দু’জনে। বিদেশে থাকার দরুন এসব কিছুই জানতে পারেননি ইসলাম। কয়েকদিন আগে বাড়ি ফিরে ঘটনাটি জানতে পারেন তিনি। তারপরই একটা হেস্তনেস্ত করার উদ্দেশ্যে মেহবুবের বাড়ির পৌঁছে যান তিনি। সেখানেই তাঁর পরিচয় হয় মেহবুবের স্ত্রীর সঙ্গে। প্রথম দর্শনেই দুজনের মধ্যে জমে উঠে ঘনিষ্ঠতা। তারপর ১০ দিনের মাথায় মেহবুবের স্ত্রীকে বিয়ে করে বাড়ি ফেরেন ইসলাম।

[ককপিটে বসেই সাহসী ছবি, ইন্টারনেট কাঁপাচ্ছেন এই মহিলা পাইলট]

বর্তমান উভয়েই নিজেদের স্ত্রী নিয়ে সুখে সংসার করছেন। তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মেহবুব জানান, ইসলামের ছেলে ও তার মেয়ে একই স্কুলে পড়ার সুবাদে দুই পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। এরই জেরে দুই পরিবারের সদস্যরা একে অপরের বাড়িতে যাতায়াত করতো। তা থেকেই ঘটনার সূত্রপাত৷ তবে ইসলাম ও মেহবুব কেউই পুলিশে অভিযোগ জানাননি। তবে তাঁদের এই বিয়ে আইনসিদ্ধ নয় বলে অভিযোগ এলাকাবসীর।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.