Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Bangladesh

একরাতে চট্টগ্রামের ৪ মন্দিরে মৌলবাদীদের তাণ্ডব! দ্বেষের আগুনে পুড়ছে বাংলাদেশ

চট্টগ্রামের এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৫, ২৩:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৭, ২০২৫, ২৩:০২

options
link
একরাতে চট্টগ্রামের ৪ মন্দিরে মৌলবাদীদের তাণ্ডব! দ্বেষের আগুনে পুড়ছে বাংলাদেশ zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহম্মদ ইউনুসের শাসনে মৌলবাদের কবলে চলে গিয়েছে গোটা বাংলাদেশ। সংখ্যালঘুদের উপর অত্যাচার ভয়াবহ আকার নিয়েছে। ময়মনসিংহে দীপু দাসের হত্যার পর এবার চট্টগ্রামে একরাতে ৪ মন্দিরে হামলার ঘটনা ঘটল। এহেন দুষ্কৃতী হামলার ঘটনায় অভিযোগ দায়ের হলেও অপরাধীরা এখনও অধরা।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একরাতে পরপর চারটি মন্দিরে হামলার ঘটনা ঘটে। পুলিশের দাবি অনুযায়ী চারটি মন্দিরের মধ্যে দুটি সর্বজনীন ও দুটি পারিবারিক। বৃহস্পতিবার রাতে মন্দিরের তালা ভেঙে ভেতরে থাকা সোনার হার, শঙ্খ, ডালা, পূজার পাত্র-সহ নিত্যপূজাসামগ্রী লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এ ছাড়া শিবমন্দির থেকে শিবের সর্প অলংকার, নন্দি মূর্তি, তামার ত্রিশূল, ধাতব ঘণ্টা-সহ বিভিন্ন সামগ্রী লুট হয়। ভাঙচুর চালানো হয় বিগ্রহে। শুক্রবার সকালে নজরে আসে গোটা ঘটনা। শনিবার মন্দির কর্তৃপক্ষের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়দের দাবি, এই ঘটনা নিছক চুরি নয়, রাতের অন্ধকারে হামলা চালিয়েছিল মৌলবাদীদের হামলা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, গত বছরের জুলাইয়ে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সময় থেকেই রণক্ষেত্র বাংলাদেশ। হাসিনা সরকারের পতনের পর ইউনুস দায়িত্ব নিলেও মৌলবাদের দাপাদাপি আরও বেড়েছে। সম্প্রতি ছাত্রনেতা হাদি খুনের ঘটনায় ব্যাপক ভাঙচুর চালানো হয় বাংলাদেশে ছায়ানট বা উদীচীতে। গণপিটুনির পর সংখ্যালঘু হিন্দু দীপু দাসকে গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। দেশের নানা প্রান্ত থেকে এসেছে সংখ্যালঘুদের উপর হামলার খবর। তার সঙ্গেই এবার চট্টগ্রামের এই ঘটনা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.