সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: সাত সকালে দুর্ঘটনার কবলে অ্যাম্বুল্যান্স (Ambulance)। নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক সাইকেল চালককে ধাক্কা মেরে নয়ানজুলিতে পড়ল গাড়িটি। বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার দোস্তিপুর মোড়ের কাছে ঘটা দুর্ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। জখম ৩। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ, মদ্যপ অবস্থায় অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১১৭ নং জাতীয় সড়ক ধরে কলকাতার দিক থেকে একটি ফাঁকা অ্যাম্বুল্যান্স ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছিল। দোস্তিপুর মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে কয়েকজন সাইকেল আরোহীকে ধাক্কা মারে সেটি। তার পরই নয়ানজুলিতে নেমে যায়। স্বাভাবিকভাবেই সকালের দিকে রাস্তায় ভিড় ছিল। তার মধ্যে এধরনের ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়ায় এলাকা।
[আরও পড়ুন: পানমশলার বিজ্ঞাপন আর নয়, ক্ষমা চেয়ে সরলেন অক্ষয় কুমার]

দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দুই সাইকেল আরোহীর নাম পরিচয় জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রীতম বায়েন ও তুষারকান্তি মণ্ডল ফলতার বোয়ারিয়ার বাসিন্দা। দিন সকালে রোজকার মতো ফলতার এক সংস্থায় কাজে যোগ দেওয়ার উদ্দেশে বেরিয়েছিলেন তাঁরা। তবে মৃত যুবকের পরিচয় জানায়নি পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
[আরও পড়ুন: কিস্তির চেক বাউন্সের জেরে ‘খুন’! নৈহাটিতে গাড়ির শোরুম থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন