রাজা দাস, বালুরঘাট: খেলার সময় বিষাক্ত ফল খেয়ে অসুস্থ একই গ্রামের ১১ নাবালক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের হরিরামপুরে। হাসপাতালে চিকিৎসাধীন খুদেরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার হরিরামপুর ব্লকের বলদু গ্রামে খেলা করছিল একদল নাবালক। সেই সময় খেলতে খেলতেই না বুঝে বিষাক্ত ফল খেয়ে ফেলে তারা। কিছুক্ষণের মধ্যেই এক এক করে অসুস্থ হয়ে পড়ে ১১ জন। বিষয়টি জানতেই স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তড়িঘড়ি অসুস্থ ১১ জনকে নিয়ে যাওয়া হয় হরিরামপুর গ্রামীণ হাসপাতালে।
[আরও পড়ুন: মূক-বধির তরুণীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ! গ্রেপ্তার অভিযুক্ত-সহ ২]
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নাবালকদের নিয়ে যাওয়া হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। বর্তমানে সেখানে চলছে তাদের চিকিৎসা। ঘটনার খবর পেয়ে সোমবার অসুস্থ শিশুদের সঙ্গে দেখা করতে যান দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল। তিনি অসুস্থদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
[আরও পড়ুন: Duare Sarkar at Sundarban: নদীবক্ষে দুয়ারে সরকার শিবির, লঞ্চে বসেই প্রকল্পের সুবিধা পাচ্ছেন সুন্দরবনবাসীরা]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন