Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
South 24 Parganas

বাদাম ভেবে বিষ ফল খাওয়ায় বিপত্তি! মন্দিরবাজারে অসুস্থ ১১ শিশু

কী জানাচ্ছে হাসপাতাল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৫, ১৭:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৫, ১৭:৪৪

options
link
বাদাম ভেবে বিষ ফল খাওয়ায় বিপত্তি! মন্দিরবাজারে অসুস্থ ১১ শিশু zoom
প্রতীকী ছবি

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বাদাম ভেবে বিষ ফল খেয়ে নেওয়ায় বিপত্তি! অসুস্থ ১১ শিশু। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মন্দিরবাজারে। অসুস্থরা সকলেই ভর্তি ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে। সেখানে চিকিৎসা চলছে তাদের।

জানা গিয়েছে, অসুস্থ শিশুরা সকলেই দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) মন্দিরবাজারের বলদেবপুর এলাকার বাসিন্দারা। এদিক সকালে সকলে একসঙ্গে খেলাধুলো করছিল। সেই সময় রাস্তার পাশের গাছে বাদাম জাতীয় ফল দেখতে পায় তাঁরা। স্বাভাবিকভাবেই খুদেরা বুঝতে পারেনি ওই ফলেই লুকিয়ে বিপদ। বাদাম ভেবে বিষ ফল খেয়ে নেয় শিশুরা। কিছুক্ষণ পর থেকেই একে একে অসুস্থ হয়ে পড়ে সকলে। বমি, পেটব্যথা, শ্বাসকষ্ট-সহ নানারকম সমস্যা শুরু হয়। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাদের নিয়ে যায় মথুরাপুর গ্রামীণ হাসপাতালে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতি বেগতিক বুঝে শিশুদের রেফার করে হয় ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে। বর্তমানে অসুস্থরা সকলেই ভর্তি সেখানে। চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে খবর, বিষ ফল খেয়ে নেওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছে সকলে। শিশুরা আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উৎকণ্ঠায় পরিবার। তবে সকলেই বিপন্মুক্ত বলেই হাসপাতাল সূত্রে খবর। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.