Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Budge Budge

বজবজে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার ‘হিরো’র ২ অনুগামী, ধৃত বেড়ে ১০

এই ঘটনায় মোট ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১৪:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ১৪:২৬

options
link
বজবজে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার ‘হিরো’র ২ অনুগামী, ধৃত বেড়ে ১০ zoom
প্রতীকী ছবি।

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: বজবজে নির্মীয়মাণ গোডাউনকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় গ্রেপ্তার আরও ২। ধৃতদের আলিপুর আদালতে পেশ করে ১০দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতরা উত্তর রায়পুর পঞ্চায়েতে  স্থানীয় তৃণমূল নেতা ‘হিরো’র অনুগামী বলে পরিচিত। এই নিয়ে বোমাবাজির ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ১০।

বজবজ পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড এবং এক নম্বর ব্লকের উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থলে একটি গোডাউন তৈরি হচ্ছে। সেই নির্মীণমায় গোডাউনের জন্য ইমারতি দ্রব্য  কোন পক্ষ সরবরাহ করবে তা নিয়ে বুধবার দুপক্ষের মধ্যে ঝামেলা বাধে। সেই বচসা হাতহাতি থেকে শুরু করে বোমাবাজিতেও থামেনি, গুলি চলে বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বজবজ এবং মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ঘটনায় দুই পক্ষের মোট ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। বুধবারের ঘটনার পর বৃহস্পতিবার ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। বাকিরা পলাতক ছিল। রবিবার আরও ২ অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.