নন্দন দত্ত, সিউড়ি: হোটেলে প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি শহরের একটি হোটেলে। পরিবার সূত্রে খবর, গত তিনদিন ধরে তাঁরা নিখোঁজ ছিলেন। জোড়া দেহ উদ্ধার ঘিরে রহস্য দানা বাঁধছে। খুন নাকি আত্মহত্য়া, খতিয়ে দেখছে পুলিশ।
গতকাল শনিবার গভীর রাতে নলহাটি থানার পুলিশ ঝুলন্ত অবস্থায় প্রেমিক যুগলের দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম ডলি রবিদাস (১৯ )। বাড়ি মুরারই থানার অন্তর্গত রতনপুর সবাইপুরে। ছেলেটির নাম শুভজিৎ রবিদাস (২৪)। বাড়ি পাইকর থানার নন্দীগ্রামে। হোটেলের মালিক জানান, স্বামী, স্ত্রী-র পরিচয় হোটেলে থাকছিলেন তাঁরা। গতকাল সন্ধের পর থেকে যুগলের কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। এর পরই তাঁদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় নলহাটি থানায়।
[আরও পড়ুন: তীব্র দাবদাহের মাঝেই বৃষ্টির পূর্বাভাস, মিলবে স্বস্তি?]
পুলিশ এসে হোটেলের দরজা ভেঙে দেখেন ঝুলন্ত অবস্থায় দুজনের দেহ উদ্ধার করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৮ তারিখ থেকে নিখোঁজ ছিলেন দুজন। থানায় লিখিত অভিযোগ জানালেও কোনও খোঁজ পাওয়া যায়নি। শোকের ছায়া দুটি পরিবারে
[আরও পড়ুন: প্রকাশ্যেই স্মরণ করান ‘রাজধর্ম’, মরিয়া চেষ্টাতেও মোদিকে সরাতে পারেননি বাজপেয়ী! কেন?]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন