ব্রতীন দাস, শিলিগুড়ি: ডিউটি সেরে বাড়ি ফেরার পথে চিতাবাঘের হামলায় আহত হলেন দুই সিভিক ভলাণ্টিয়ার৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে মালবাজার থেকে ট্র্যাফিক ডিউটি সেরে বাইকে চেপে গজলডোবা ফিরছিলেন দুই সিভিক ভলাণ্টিয়ার তাপস সরকার (২৫) ও মিঠুন সরকার (২৩)৷
[গরম লোহায় গলে মৃত্যু ২ শ্রমিকের, তুমুল বিক্ষোভ বার্নপুর ইস্কোয়]
সেই সময় ওদলাবাড়ি থেকে গজলডোবা যাওয়ার পথে বাগান মোড়ের জোড়া পুলের কাছে রাজ্য সড়কে চিতাবাঘের হামলার মুখে পড়েন দুই সিভিক ভলাণ্টিয়ার৷ তাপস সরকারের পায়ে কামড়ে দেয় ওই চিতাবাঘ৷ মিঠুন সরকার-এর আঘাতও গুরুতর৷ তাঁর হাঁটুর উপরে চিতাবাঘ থাবা বসিয়ে দিয়েছে৷ স্থানীয়রাই দু’জনকে মালবাজার মহকুমা হাসপাতালে ভর্তি করেছেন৷ দু’জনের বাড়ি গজলডোবার সাত নম্বর কলোনিতে৷ বনদফতর সূত্রে জানা গিয়েছে, ওদলাবাড়ি চা-বাগান থেকে বেরিয়ে হামলা চালিয়েছে চিতাবাঘটি৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন