Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Diamond Harbour Accident

মিনিবাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ, ডায়মন্ড হারবারে মৃত ২, আশঙ্কাজনক আরও ৫

নিয়ন্ত্রণ হারিয়ে অটোয় ধাক্কা মারে মিনিবাসটি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৩, ১৯:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২২, ২০২৩, ১৯:০৫

options
link
মিনিবাস ও অটোর মুখোমুখি সংঘর্ষ, ডায়মন্ড হারবারে মৃত ২, আশঙ্কাজনক আরও ৫ zoom

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ভয়াবহ সড়ক দুর্ঘটনা ডায়মন্ড হারবার থানার হটুগঞ্জ এলাকায়। মিনিবাস ও অটোর মুখোমুখি ধাক্কায় মৃত্যু হয়েছে দুজনের। আশঙ্কাজনক আরও ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার হটুগঞ্জে কানপুরের কাছে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনাযটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় হটুগঞ্জ ডাক্তারের মোড়ের উত্তর বেরান্দলির বাসিন্দা প্রতাপ ময়রা (৩০) ও আরও একজনের। মৃত অন্যজনের পরিচয় এখনও মেলেনি। আহত যাত্রীরা হলেন অনিমেষ মণ্ডল, বাপি হালদার, সৃজন মণ্ডল, আবু সিদ্দিক শেখ ও অজ্ঞাতপরিচয় আরও একজন। তাঁদের প্রথমে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় পরে তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ইমাম-মোয়াজ্জেমদের কেন ভাতা দেওয়া হয়? পুজো মিটিংয়ে ব্যাখ্যা দিলেন মমতা]

মৃত ও আহতরা সকলেই অটোর যাত্রী বলে জানা গিয়েছে। চিকিৎসকদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত যাত্রীরা জানান, কাজ সেরে এদিন বিকেলে ডায়মন্ড হারবার-রায়দিঘি রুটের অটোয় চড়ে তাঁরা বাড়ি ফিরছিলেন। বেশিরভাগই হটুগঞ্জের বেরান্দলি গ্রামের বাসিন্দা। কানপুরের কাছে উলটোদিক থেকে এম -১০ রুটের একটি মিনিবাস ডায়মন্ড হারবারের দিকে আসছিল। আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের অটোয় ধাক্কা মারে। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বেরান্দলি গ্রামজুড়ে শোকের ছায়া।

[আরও পড়ুন: ফের বাড়ল পুজোর অনুদান, বিদ্যুতের বিলেও বড় ছাড়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.