দেবব্রত মণ্ডল, বারুইপুর: কটূক্তির প্রতিবাদ করায় দুই মহিলাকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল ক্যানিংয়ে। বুধবার রাতে এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
বুধবার রাত ৮টা নাগাজ ক্যানিংয়ের কৃষ্ণকালীতলা এলাকার দুই মহিলা ওষুধ কিনতে বেরিয়েছিলেন। তখন তিন যুবক রাস্তা জুড়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। তাদের রাস্তা থেরে সরে দাঁড়াতে বলতেই মহিলাদের মুখে টর্চের আলো ফেলে বিরক্ত করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করলে বিশ্রী অঙ্গভঙ্গি করে তিন যুবক। এমনকী, অশ্লীল কটূক্তি করা হয়। প্রতিবাদ করলে দুই মহিলাকেই বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। কিন্তু ততক্ষণে সেখান থেকে পিঠটান দিয়েছেন অভিযুক্তরা।
এই ঘটনায় ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দুই নির্যাতিতা। তাঁদের অভিযোগ, রাস্তা ছেড়ে দাঁড়াতে বলায় অভব্য ভাষায় আক্রমণ করে ওরা। প্রতিবাদ করতেই বেধড়ক মারধর করা হয়। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন