Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Coronavirus

Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় দ্বিগুণ রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে সংক্রমিত ২৯৬

বেড়েছে সংক্রমণের হারও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২২, ২০:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২২, ২০:২৩

options
link
Coronavirus Update: গত ২৪ ঘণ্টায় দ্বিগুণ রাজ্যের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, একদিনে সংক্রমিত ২৯৬ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতেমাত্র আর ১০ দিন। তারপরই দুর্গাপুজো। ইতিমধ্যে রাজ্যজুড়ে সাজো সাজো রব। চুটিয়ে চলছে কেনাকাটা। এরমাঝেই ফের চোখ রাঙাচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা তিনশো ছুঁইছুঁই। বেড়েছে সংক্রমণের হারও।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে (Coronavirus)আক্রান্ত হয়েছেন ২৯৬ জন, যা আগের দিন ছিল ১৩৯।  অর্থাৎ সংক্রমণ আগের দিনের তুলনায় দ্বিগুণেরও বেশি। বঙ্গে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২১,১১,৪৯২ জন। একদিনে করোনা জয় করেছেন ১৮৩জন। মোট সুস্থ হয়ে উঠেছেন ২০,৮৭,৬৫৮ জন। শতকরা হিসেবে ৯৮.৮৭ শতাংশ। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: এবার গরুপাচার মামলায় ২ IPS কর্তা জ্ঞানবন্ত সিং ও আকাশ মাঘারিয়াকে দিল্লিতে তলব ইডির]

এবার আসা যাক পজিটিভিটি রেট ও অ্যাকটিভ কেসের পরিসংখ্যানে। স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম বুলেটিনে দেখা যাচ্ছে, এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৩৪৩। যা আগের দিনের তুলনায় বেশি। এর মধ্যে ১১১ জন হাসপাতালে ভরতি। এই সংখ্যা সামান্য উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৮,১০৮ টি। যার মধ্যে মাত্র ৩.৬৫ শতাংশ রিপোর্ট পজিটিভ।

বাঙালির সবচেয়ে বড় উৎসব অর্থাৎ দুর্গাপুজোয় ভিড় হওয়ার প্রবল সম্ভাবনা। সেখান থেকে যাতে কোভিড সংক্রমণ না ছড়ায়, সেদিকে নজর দিচ্ছেন স্বাস্থ্যকর্তারা। ফলে টিকাকরণের (Corona Vaccination) উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও  গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাকরণ হয়েছে ৩৮, ৯৮৯ টি ডোজ দেওয়া হয়েছে। চলছে বুস্টার ও প্রিকশন ডোজ দেওয়ার কাজ। উৎসবের মরশুমে সামান্য অসাবধানতা বড়সড় বিপদ ডেকে আনতে পারে বলেই মনে করা হচ্ছে। তাই মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

[আরও পড়ুন: ‘সব সম্পত্তি পার্থর, ভয়ে আগে মুখ খোলেননি অর্পিতা’, চার্জশিটে দাবি ইডির]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.