Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Migrant

বাংলার একই পরিবারের চার পরিযায়ী শ্রমিকের মৃত্যু বেঙ্গালুরুতে

দমবন্ধ হয়েই তাঁদের মৃত্যু হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ২৩:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ২৩:৩২

options
link
বাংলার একই পরিবারের চার পরিযায়ী শ্রমিকের মৃত্যু বেঙ্গালুরুতে zoom

রাজ কুমার, আলিপুরদুয়ার: বেঙ্গালুরুতে (Bengaluru) কাজ করতে গিয়ে কুমারগ্রামের এক পরিযায়ী শ্রমিক (Migrant labour) পরিবারের চার জনের মৃত্যু হল। আলিপুরদুয়ার জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃতদের নাম কালে সার্কি (৫০), লক্ষ্মী সার্কি (৪৮), ফুলকুমারী সার্কি (৪০) ও কুশল সার্কি (১৬) । কালে সার্কির দুই স্ত্রী লক্ষ্মী ও ফুলকুমারী। কুশল দ্বিতীয় পক্ষের ছেলে।

ঠিক কী হয়েছিল? শনিবার রাতে বেঙ্গালুরুর ডোড্ডাবাল্লাপুর জেলার হলেয়ারাহাল্লি এলাকায় শোওয়ার ঘরে দমবন্ধ হয়েই সকলের মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যাচ্ছে। ঘরে বাতাস ঢোকার তেমন ব্যবস্থা ছিল না। রাতে কয়লার উনুন জ্বালিয়ে ঘর গরম রাখা হত । মশা তাড়াতে নিমপাতা জাতীয় কিছু পাতা কয়লার উনুনে দিয়ে রাখা হত। রাতে কয়লার ধুয়োতে দম বন্ধ হয়েই সকলের মৃত্যু হয় বলে জানাচ্ছে রিপোর্ট।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘গ্রহাণু জয়’ করে সুদূর মহাকাশ থেকে ফিরছে নাসার যান, অবদান বাঙালি বিজ্ঞানীরও]

মৃতরা প্রত্যেকেই কুমারগ্রাম ব্লকের সংকোশ চাবাগানের নেপালি লাইনের স্থায়ী বাসিন্দা। প্রায় ১০ বছর আগেই এই পরিবার কাজের সূত্রে বেঙ্গালুরুতে যান। সেখানে একটি পোলট্রি ফার্মে কাজ করতেন তাঁরা। একসঙ্গে ৪ জনের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কুমারগ্রামের সংকোশ চা বাগানে শোকের ছায়া নেমে এসেছে।

সংকোশ চাবাগানের বাসিন্দা কিরণ ছেত্রী বলেন, “এখানে বাড়িতে কালে সার্কির দুই মূক দাদা রয়েছেল। এখন ওঁর দাদাদের দেখবে কে? ওঁরা নিয়মিত বছরে একবার বাড়িতে আসতেন। টাকাপয়সা দিয়ে যেতেন। মৃত্যুর খবর পাওয়ার পর থেকে দুই ভাই ঘুমোতে পারছে না। ওঁদের সঙ্গে আমরাও রাত জাগছি।” বেঙ্গালুরুর ভিক্টোরিয়া হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্ত করে রবিবার দিনই পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়েছে। ওইদিনই সেখানে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

[আরও পড়ুন: ‘বোকা বানানো হচ্ছে’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে কটাক্ষ বিরোধীদের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.