Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Murshidabad

যৌন লালসার শিকার ৫ বছরের শিশু, বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ বড়ঞায়

জঙ্গল থেকে হাতেনাতে ধরা হয় অভিযুক্তকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৮, ২০২৪, ১০:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৮, ২০২৪, ১০:১৪

options
link
যৌন লালসার শিকার ৫ বছরের শিশু, বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ বড়ঞায় zoom
প্রতীকী ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার যৌন লালসার শিকার পাঁচ বছরের শিশুকন্যা। শনিবার বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাঠগড়ায় প্রতিবেশী যুবক। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি। কুকীর্তির সময়ই জঙ্গল থেকে হাতেনাতে ধরা হয় অভিযুক্তকে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বড়ঞায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

গতকাল দুপুরে বড়ঞার রানিনগর গ্রামে নিজের বাড়ির সামনেই খেলছিল শিশুটি। আচমকাই সেখান থেকে গায়েব হয়ে যায় সে। এর পর হন্যে হয়ে খোঁজ শুরু করে পরিবার। বেশ কিছুক্ষণ পর জঙ্গলের ভিতর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, অভিযুক্ত যুবক কুকীর্তি করার সময় হাতেনাতে পাকড়াও করা হয়। এর পর তাকে জঙ্গল থেকে টেনে বের করে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তাকে। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে অচৈতন্য অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়েছিল। দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল তার। বর্তমানে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পরিবারের দাবি, জঙ্গলে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। অভিযুক্তর কঠোর শাস্তির দাবি করেছে পরিবার। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.