Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
BJP

ভোটের মুখে শক্তিবৃদ্ধি! রাজমাতার হাত ধরে বিজেপিতে নদিয়ার ৫০০ তৃণমূল ও বাম কর্মী

কেন এই দলবদল?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৪, ০০:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৪, ০০:২১

options
link
ভোটের মুখে শক্তিবৃদ্ধি! রাজমাতার হাত ধরে বিজেপিতে নদিয়ার ৫০০ তৃণমূল ও বাম কর্মী zoom

সঞ্জিত ঘোষ, নদিয়া: ভোটের আগে নদিয়ার তৃণমূল ও সিপিএমে বড়সড় ভাঙন। একসঙ্গে প্রায় পাঁচশোজন যোগ দিলেন বিজেপিতে। রাজমাতা অমৃতা রায় তাঁদের হাতে তুলে দিলেন পতাকা।

বিজেপিতে যোগ দিয়েই টিকিট পেয়েছেন কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়। স্বাভাবিকভাবেই প্রচারে ঝাঁপিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় কৃষ্ণনগর লোকসভার পলাশিপাড়া বিধানসভা এলাকার বিল কুমারিতে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে একটি সভার আয়োজন করেছিল গেরুয়া শিবির। সেই সভাতেই রাজমাতা অমৃতা রায়ের হাত ধরে ওই এলাকার প্রায় ৫০০ জন যোগ দিলেন বিজেপিতে। তাঁদের মধ্যে শতাধিক মুসলিম সম্প্রদায়ের।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: বরানগর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকাই, ভগবানগোলায় কে?]

তৃণমূল সরকার বারবার দাবি করেছে, বিজেপি মুসলিম সম্প্রদায়ের ‘শত্রু’। সিএএ ইস্যু নিয়েও বারবার একই দাবি করা হয়েছে তাঁদের তরফে। দেশছাড়া করার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। এসবের মাঝেই এই যোগদান যে বিজেপিকে বাড়তি অক্সিজেন দেবে তা বলাই বাহুল্য। কিন্তু কেন এত মানুষ তৃণমূল ও সিপিএম ছেড়ে পদ্মশিবিরে? নতুন সদস্যেদের দাবি, রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের শরিক হতে চান তাঁরা। সেই কারণেই এই দলত্যাগ।

[আরও পড়ুন: কলকাতায় নতুন ছবির শুটিংয়ে কাজল, যাবেন বোলপুরেও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.