Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
করোনাজয়ী

করোনাজয়ী বারাকপুরের অশীতিপর বৃদ্ধ, শঙ্খধ্বনি-উলু দিয়ে বরণ পড়শিদের

তাঁকে বাড়িতে এসে স্বাগত জানিয়েছেন পুরপ্রধান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২০, ২০:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২০, ২০:২৫

options
link
করোনাজয়ী বারাকপুরের অশীতিপর বৃদ্ধ, শঙ্খধ্বনি-উলু দিয়ে বরণ পড়শিদের zoom

ক্ষীরোদ ভট্টাচার্য: করোনাকে জয় করে ঘরে ফিরলেন ৮৮ বছরের এক বৃদ্ধ। মঙ্গলবার বিকেলে উত্তর ২৪ পরগনার বারাকপুরের এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বৃদ্ধের নাম বরেন মুখোপাধ্যায়। এদিন তাঁকে পাড়ায় শঙ্খধ্বনি-উলু দিয়ে স্বাগত জানান পাড়ার বাসিন্দারা। তাঁকে স্বাগত জানাতে বাড়িতে চলে আসেন বারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস।

প্রায় ২১ দিন আগে করোনা আক্রান্ত হন ওই বৃদ্ধ। তাঁর রিপোর্ট পজিটিভ আসে। বাড়ির লোকজন তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করেন। টানা কুড়ি দিনের বেশি হাসপাতালে থেকে স্রেফ মনের জোর আর চিকিৎসক ও নার্সদের অক্লান্ত চেষ্টায় বাড়ি ফিরে আসেন তিনি। বৃদ্ধ বরেন মুখোপাধ্যায় এদিন বলেছেন, মনের জোর বড় জোর। সেই জোরেই করোনা ভাইরাসকে হারিয়ে বাড়ি ফিরেছি। বরেনবাবুর এই কথায় খুশি এলাকার মানুষ। তাঁকে বাড়িতে এসে স্বাগত জানিয়েছেন পুরপ্রধান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মুম্বই থেকে ফিরে কোয়ারেন্টাইন, গোয়ালঘরেই ইদের নমাজ পাঠ পরিযায়ী শ্রমিকের]

প্রসঙ্গত, স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত রাজ্যে মারণ ভাইরাসের বলি হয়েছেন ২১১ জন। আর ৭২ জন কো-মরবিডিটির জন্য। শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। যা তুলনামুলকভাবে কম হওয়ায় কিছুটা স্বস্তিতে প্রশাসন। তবে আক্রান্তের সংখ্যায় উদ্বেগ থাকছেই। ইতিমধ্যেই সংক্রমিতের সংখ্যা পৌঁছেছে ৪০০৯-এ। শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাস থাবা বসিয়েছে ১৯৩ জনের শরীরে। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১৪৮৬ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১,৫৭, ২৭৭ জনের। শেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৯,২২৮ জনের। ক্রমশ বাড়তে থাকা আক্রান্তের সংখ্যা উদ্বেগ বাড়ালেও কিছুটা আশার আলো দেখাচ্ছেন করোনা জয়ীরা।

[আরও পড়ুন: ‘রাজ্য চায় না মানুষ ঘরে ফিরুক’, বিমান বাতিল নিয়ে ক্ষুব্ধ অধীর চৌধুরি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.