Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Rape

খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ! পুলিশের জালে অভিযুক্ত প্রতিবেশী

অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও প্রতিবেশীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৩, ১৭:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৩, ১৭:৫৮

options
link
খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ! পুলিশের জালে অভিযুক্ত প্রতিবেশী zoom
ছবি: প্রতীকী

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: খাবারের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পকসো ধারায় দায়ের হয়েছে মামলা।

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের বাসিন্দা বছর ১১-এর ওই নাবালিকা। নির্যাতিতার মা জানিয়েছেন, বুধবার সন্ধ্যাবেলা খাবারের লোভ দেখিয়ে প্রতিবেশী বাসুদেব জাটুয়া নামে এক যুবক নাবালিকাকে ডাকে। সেও খাবারের আশায় চলে যায়। অভিযোগ, এলাকার একটি খড়ের গাদায় নাবালিকার উপর অত্যাচার চালায় অভিযুক্ত বাসুদেব। পরে অসুস্থ অবস্থায় নাবালিকা বাড়ি ফিরলে মায়ের সন্দেহ হয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অবৈধ অনুপ্রবেশের সময় হাতেনাতে ধরা, বিএসএফের গুলিতে মৃত্যু বাংলাদেশি চোরাচালানকারীর]

পরবর্তীতে নাবালিকা নিজেই মায়ের কাছে গোটা ঘটনাটি জানায়। রাতেই পুলিশে লিখিত অভিযোগ জানান নির্যাতিতার মা। রাতেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। বৃহস্পতিবার সকালে আদালতে তোলা হয়েছে ধৃতকে। অভিযুক্ত যুবকের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার ও প্রতিবেশীরা। এদিকে নাবালিকার শারীরিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে।

[আরও পড়ুন: রাজ্যের দুই প্রান্তে জোড়া দুর্ঘটনা, হুগলিতে প্রাণ গেল যুবকের, জলপাইগুড়িতে বাসে আগুন জনতার]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.