Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Leopard

গাড়ির ধাক্কায় মহানন্দা অভয়ারণ্যে মৃত্যু চিতাবাঘের, পর্যটকদের সর্তক হওয়ার আরজি বনপালের

মহানন্দা অভয়ারণ্যের মাঝে জাতীয় সড়ক থাকায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়ে বন্যপ্রাণীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১১, ২০২০, ১২:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১১, ২০২০, ১২:২৯

options
link
গাড়ির ধাক্কায় মহানন্দা অভয়ারণ্যে মৃত্যু চিতাবাঘের, পর্যটকদের সর্তক হওয়ার আরজি বনপালের zoom

শুভদীপ রায়নন্দী: সাতসকালে গাড়ির ধাক্কায় মৃত্যু হল মহানন্দা অভয়ারণ্যের একটি চিতাবাঘের (Leopard)। খবর পাওয়া মাত্রই প্রাণীটির দেহটি উদ্ধার করেন বনকর্মীরা। চলতি বছরের শুরুতেও গাড়ির ধাক্কায় প্রাণ গিয়েছিল এই অভয়ারণ্যের একটি চিতাবাঘের।

মহানন্দা অভয়ারণ্যের (Mahananda Wildlife Sanctuary) মাঝ দিয়েই গিয়েছে ৫৫ নম্বর জাতীয় সড়ক। বুধবার সকালে সেই জাতীয় সড়কের মুতিয়াদাড়া এলাকায় একটি চিতাবাঘের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় বনবিভাগে। সেখানকার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছেন। বনদপ্তরের অনুমান, কোনও চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে আনুমানিক ১ বছর বয়সী ওই চিতাবাঘটির।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: শুভেন্দু অধিকারীকে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার পরামর্শ তৃণমূল সাংসদের, তুঙ্গে জল্পনা]

এবিষয়ে মহানন্দ অভয়ারণ্যে বনপাল বিমল দেবনাথ বলেন, “সকালে খবর পেয়ে চিতাবাঘটি দেহ উদ্ধার করা হয়েছে। পর্যটকদের কাছে আবেদন আপনারা মহানন্দা অভয়ারণ্যের ভিতর থেকে যাতায়াতের সময় বিশেষভাবে সতর্ক হন। একমাত্র আপনারা সতর্ক হলেই বন্যপ্রাণীদের বাঁচানো সম্ভব।” পাশাপাশি, এলাকার মানুষদেরও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি। উল্লেখ্য, এই প্রথম নয়, অভয়ারণ্যের মাঝ বরাবর জাতীয় সড়ক থাকায় অনেক সময়ই দুর্ঘটনার কবলে পড়ে পশুরা। প্রাণহানির ঘটনাও ঘটে।

[আরও পড়ুন: বঙ্গে করোনা বিধি মেনে নির্বাচন হলে দিনের দিন বেরবে না ফলাফল! আশঙ্কা এমনই]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.