বাবুল হক, মালদহ: বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদের জের। সন্তানের সামনেই স্বামীকে খুনের অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের (Maldah) পুখুরিয়ায়।
মালদহের পুখুরিয়া থানার সম্বলপুর রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা হাসান আলি। জানা গিয়েছে, বুধবার বিকেল থেকেই স্ত্রীর সঙ্গে অশান্তি চলছিল হাসানের। প্রতিবেশীরা তা টেরও পান। সন্ধেবেলা শুনতে পান আর্তনাদের শব্দ। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দেখেন, হাসান আলি মৃত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশের সামনে মৃতের ছেলে জানান, তার মা-ই বাবাকে খুন করেছে। পুলিশ গিয়ে মৃতের স্ত্রীকে আটক করে। দেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তে।
[আরও পড়ুন: রাজ্যে ফের শুটআউট, নদিয়ায় তৃণমূল নেতার ভাইপোকে গুলি করে খুন, নেপথ্যে গোষ্ঠীদ্বন্দ্ব?]
মৃত হাসান আলির মাসি শেফালি বিবি জানান, হাসানের মৃত্যুর খবর পেয়ে তিনি ছুটে যান। স্থানীয় বাসিন্দা আনারুল হক জানান, অভিযুক্ত মহিলা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিল। তা নিয়ে চারদিন আগে গ্রামে সালিশি সভা হয়। তবে পরকীয়ার পরিণতি যে এতটা ভয়ংকর হবে, তা ভাবতে পারেনি কেউ।
[আরও পড়ুন: মঞ্চে ‘অসুর বধ’, ভিন রাজ্য মাতালেন পুরুলিয়ার মহিলা ছৌ শিল্পীরা]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন