Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Malda

রক্তের হোলি মালদহে! মদ্যপ অবস্থায় গালিগালাজ প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে ‘খুন’

ঘটনায় আহত আরও এক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৫, ১৭:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৬, ২০২৫, ১৭:৫৭

options
link
রক্তের হোলি মালদহে! মদ্যপ অবস্থায় গালিগালাজ প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে ‘খুন’ zoom
প্রতীকী ছবি

বাবুল হক, মালদহ: শনিবার হোলির রাতে মালদহে যুবককে কুপিয়ে খুন! আহত হয়েছেন আরও এক যুবক। তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকে নাম বিকাশ ঘোষ, বয়স ২৮ বছর। পেশায় চা বিক্রেতা ছিলেন। রঙের উৎসবের রাতে কালিয়াচক থানার গোলাপগঞ্জের চরিঅনন্তপুর এলাকা দিয়ে মোটরবাইকে করে বিকাশ বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিলেন যুবকের এক আত্মীয়। সেই সময় অভিযুক্ত মনোজ ঘোষ মদ্যপ অবস্থায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। অভিযোগ, তার প্রতিবাদ করলে অভিযুক্ত যুবক হাঁসুয়া নিয়ে বিকাশের উপর হামলা চালায় বলে। তারপর এলোপাথাড়ি কোপ মারতে থাকে বলে অভিযোগ। আহত হন মৃত যুবকের সঙ্গে থাকা তাঁর আত্মীয়। চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয়রা আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিকাশকে মৃত বলে ঘোষণা করেন। অপরজন আশঙ্কাজনকভাবে মালদহ মেডিক্যালে চিকিৎসাধীন। মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। খোঁজ চলছে অভিযুক্ত যুবকের।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.