Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
North Dinajpur

দাম্পত্য কলহের জের, সন্তানকে গলা টিপে খুনের পর নদীতে ফেলল বাবা!

ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২২, ১৭:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২২, ১৭:২৪

options
link
দাম্পত্য কলহের জের, সন্তানকে গলা টিপে খুনের পর নদীতে ফেলল বাবা! zoom
ছবি: প্রতীকী

শংকরকুমার রায়, রায়গঞ্জ: বাবা-মায়ের মধ্যে ঝামেলা বেঁধেছিল। তার জেরে বাবার হাতেই প্রাণ গেল খুদের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ডালখোলায় (Dalkhola)। কান্নায় ভেঙে পড়েছে শিশুটির মা।

জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের ডালখোলার বাজারগাঁও ১ নম্বর পঞ্চায়েতের সোনা রামপুরের বাসিন্দা ওই শিশুটি। তার বাবা ফেকারুল পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। তবে বর্তমানে বাড়িতেই রয়েছে সে। এদিকে কাজ না থাকায় আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ ছিল। ফলে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। রবিবার রাতে স্ত্রী ফেকারুলকে আটা আনতে বলে। তখনই শুরু হয় অশান্তি। অভিযোগ, সেই ঝামেলা চলাকালীন ১ বছর ২ মাস বয়সের মেয়ের গলা টিপে ধরে যুবক।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘খেলা হবে’র পর পুলিশকে জুতোর মালা পরানোর হুমকি, ফের ঝাড়গ্রামে উদ্ধার মাওবাদী পোস্টার]

অভিযোগ, এরপর নিজেই মেয়ের দেহ বাড়ির পাশে সুধানি নদীতে ফেলে দেয় ফেকারুল। বিষয়টি প্রতিবেশীরা জানতে পারার পরই তারা থানায় খবর দেয়। এরপরই পুলিশ যায় ঘটনাস্থলে। তারা দেহটি উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে খুদের মৃত্যু কারণ।

সূত্রের খবর, এ বিষয়ে এখনও পুলিশে কোনও অভিযোগ দায়ের হয়নি। সন্তানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন বধূ। স্থানীয়রা জানিয়েছেন, প্রায়শই ওই দম্পতির মধ্যে অশান্তি হত। তবে তার পরিণতি যে এতটা ভয়ংকর হবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেননি কেউ।

[আরও পড়ুন: কাকদ্বীপে ৪ বছরের খুদেকে যৌন নির্যাতনের পর খুনের হুমকি! গ্রেপ্তার অভিযুক্ত]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.