Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
Rape

হুগলিতে নাবালিকাকে লাগাতার ‘ধর্ষণ’, পুলিশের জালে সৎ বাবা

অভিযুক্তের কঠোরতম শাস্তি জানিয়েছেন প্রতিবেশীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২০, ১৭:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০২০, ১৭:২৮

options
link
হুগলিতে নাবালিকাকে লাগাতার ‘ধর্ষণ’, পুলিশের জালে সৎ বাবা zoom

দিব্যেন্দু মজুমদার, হুগলি: এবার সৎ বাবার লালসার শিকার নাবালিকা। নক্কারজনক ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) গুড়াপে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রবীর দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হুগলির গুড়াপের বেনিয়াপুকুরের বাসিন্দা ওই নাবালিকার বয়স ৯ বছর। অভিযোগ, কয়েকমাস ধরে লাগাতার ওই কিশোরীকে ধর্ষণ (Rape) করে সৎ বাবা প্রবীর দাস। কাউকে যাতে না জানায় সেই কারণে হুমকিও দেওয়া হয় নির্যাতিতাকে। প্রথম দিকে ভয়ে সকলের কাছে গোটা বিষয় গোপন করে নাবালিকা। কিন্তু বুধবার বিকেলে অবশেষে প্রতিবেশীদের কাছে কান্নায় ভেঙে পড়ে সে। এরপরই কী হয়েছে জানার জন্য প্রতিবেশীরা চেপে ধরে তাকে। সেই সময় প্রকাশ্যে আসে ‘গুণধর’ বাবার কীর্তি। গোটা ঘটনা শুনে স্থানীয়রাই নির্যাতিতাকে থানায় নিয়ে যায়। লিখিত অভিযোগ দায়ের করে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: গরু পাচারের টাকায় ‘জেহাদের রসদ’, পশ্চিমবঙ্গে ‘কেঁচো খুঁড়তে কেউটের সন্ধান’ পেল সিবিআই]

নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহ্স্পতিবারই আদালতে তোলা হয় ধৃতকে। নির্যাতিতাকে পাঠানো হয়েছে মেডিক্যাল পরীক্ষার জন্য। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব গুড়াপের বাসিন্দারা।

[আরও পড়ুন: সম্পত্তির লোভে শ্বশুর-শাশুড়িকে খুন করিয়েছে জামাই! হাবড়ার প্রৌঢ় দম্পতি খুনে নয়া মোড়]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.