Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Purba Bardhaman

ষষ্ঠ শ্রেণির ছাত্রীর নগ্ন ছবি-ভিডিও তোলার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, শোরগোল জামালপুরে

ওই বিজেপি কর্মী নিগৃহীতাকে টিউশন পড়াত বলে খবর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ২০:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৪, ২০:২১

options
link
ষষ্ঠ শ্রেণির ছাত্রীর নগ্ন ছবি-ভিডিও তোলার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, শোরগোল জামালপুরে zoom

সৌরভ মাজি, বর্ধমান: গৃহশিক্ষকের লালসার শিকার ষষ্ঠ শ্রেণির ছাত্রী। নাবালিকার নগ্ন ছবি ও ভিডিও তোলার অভিযোগ বিজেপি কর্মী হিসেবে পরিচিত ওই গৃহশিক্ষকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জামালপুর থানা এলাকায়। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব সবমহল।

জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের জামালপুর থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা ওই নাবালিকা। ষষ্ঠ শ্রেণির ছাত্রী সে। এলাকারই বাসিন্দা সব্যসাচী মশান নামে এক যুবক ওই ছাত্রীকে টিউশন পড়াত। বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত ওই যুবক। অভিযোগ, পড়ানোর সুযোগকে কাজে লাগিয়ে নাবালিকার নগ্ন ছবি ও ভিডিও তোলে অভিযুক্ত। বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: কবে থেকে অনুপমের সঙ্গে প্রেম? মুখ খুললেন হবু স্ত্রী প্রস্মিতা]

ইতিমধ্যেই পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। ঘটনার নিন্দায় সরব হয়েছে তৃণমূল, সিপিএম। অভিযুক্তের কড়া শাস্তির দাবি করেছেন তারা। যদিও বিজেপির স্থানীয় নেতৃত্ব এই বিষয়ে মুখ খুলতে নারাজ। পুলিশ সূত্রে খবর, পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। আদালতে নাবালিকার গোপন জবানবন্দি রেকর্ড করাতে চায় পুলিশ।

 

[আরও পড়ুন: সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বিপদ, বাঘের হামলায় মৃত্যু মৎস্যজীবীর]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.