Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Jalpaiguri

অশ্লীল ছবি তুলে ভাইরাল করল প্রেমিকই! অপমানে জলপাইগুড়িতে ‘আত্মঘাতী’ নাবালিকা

অভিযুক্ত প্রেমিক ও তার কাকাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১৯:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৫, ১৯:০২

options
link
অশ্লীল ছবি তুলে ভাইরাল করল প্রেমিকই! অপমানে জলপাইগুড়িতে ‘আত্মঘাতী’ নাবালিকা zoom
প্রতীকী ছবি

শান্তনু কর, জলপাইগুড়ি: সম্পর্কের সুযোগ নিয়ে গোপনছবি ক্যামেরা বন্দি! পরে তা ভাইরাল করে দেওয়ার অভিযোগ প্রেমিক ও তার কাকার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই অপমানে, লজ্জায় ‘আত্মহত্যা’ দশম শ্রেণির ছাত্রীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির গড়ালবাড়ি এলাকায়। অভিযুক্ত প্রেমিক ও তার কাককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাশের গ্রামের একাদশ শ্রেণির ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় নাবালিকার। সেই সম্পর্কের সুযোগ নিয়ে নাবালিকার গোপনাঙ্গের ছবি তোলে ছাত্র। অভিযোগ, সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয় সে। আরও অভিযোগ এই কুর্কমে সাহায্য করেছে ছাত্রের কাকা। জানাজানি হতেই শুক্রবার বিকেলে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে নাবালিকার। পরিবারের দাবি, অপমানে আত্মঘাতী হয়েছে ছাত্রী।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নাবালিকার দেহ উদ্ধার পর ওই প্রেমিক ও তার কাকার বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছে মৃত নাবালিকার পরিবার। অভিযোগ পেয়ে অভিযুক্ত ছাত্র ও তার কাকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আজ শনিবার আদালতে পেশ করা হবে। অভিযুক্তদের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছে মৃতার পরিবার ও স্থানীয়রা। এদিকে মৃতার দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্তে পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.