Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Train

চলন্ত ট্রেনের কাপলিং খুলে আলাদা বগি, বরাতজোরে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা

দীর্ঘক্ষণের জন্য থমকে যায় ট্রেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৩, ১৬:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৩, ১৬:১২

options
link
চলন্ত ট্রেনের কাপলিং খুলে আলাদা বগি, বরাতজোরে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা zoom

শান্তনু কর,জলপাইগুড়ি: আচমকা ট্রেনের কাপলিং খুলে আলাদা হয়ে গেল একাধিক কামরা। তবে কোনওক্রমে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ধুপগুড়ি-গুয়াহাটিগামী মালগাড়ি। দীর্ঘক্ষণের জন্য থমকে গেল ট্রেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

কিছুদিন আগেই করমণ্ডল দুর্ঘটনা ঘটেছে। প্রাণ গিয়েছে বহু যাত্রীর। সেই স্মৃতি এখনও টাকটা। এই পরিস্থিতিতে ফের দুর্ঘটনা। এবার কাপলিং খুলে আলাদা হয়ে গেল চলন্ত মালগাড়ির একাধিক কামরা। জানা গিয়েছে, মালগাড়িটি ধুপগুড়ি থেকে গুয়াহাটি যাচ্ছিল। খোলাইগ্রাম স্টেশনের কাছে ঘটে বিপত্তি। আচমকা বিকট শব্দ। কাপলিং খুলে আলাদা হয়ে যায় গার্ডের কামরা সহ-১০ টি কামরা। দাঁড়িয়ে পড়ে ট্রেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে যান। শুরু হয় মেরামতির কাজ। প্রায় ৪০ মিনিট ধরে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। এরপর রেলের তাৎপরতায় বগিগুলিকে পুনরায় জুড়ে লাইন ক্লিয়ার করা হয়। তবে কী কারণে এই ঘটনা তা এখনও স্পষ্ট নয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মায়ের ভোট দিলেন ছেলে! জানেনই না প্রিসাইডিং অফিসার, বিতর্ক কাঁকসার বুথে]

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আচমকা তাঁরা বিকট শব্দ শুনতে পান। তবে প্রথমে বুঝতে পারেননি কী ঘটেছে। এরপর দেখতে পান, মালগাড়ির কামরা আলাদা হয়ে গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই খানিকটা আতঙ্কে এলাকার বাসিন্দারা।

[আরও পড়ুন: পুনর্নির্বাচনে গঙ্গারামপুরে বিক্ষোভের মুখে সুকান্ত, প্রতিবাদে রাস্তায় বসে ধরনা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.