Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Purulia

কালীপুজোর রাতেই ডাইনি অপবাদে পরিবারের হাতেই ‘খুন’ আদিবাসী মহিলা, আটক দেওর 

দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল বলে খবর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২৫, ১৪:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২১, ২০২৫, ১৪:৩৪

options
link
কালীপুজোর রাতেই ডাইনি অপবাদে পরিবারের হাতেই ‘খুন’ আদিবাসী মহিলা, আটক দেওর  zoom

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ডাইনি অপবাদে আদিবাসী বধূকে কুপিয়ে খুনের অভিযোগ দেওর-সহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। কালীপুজোর রাতে হাড়হিম কাণ্ড ঘটেছে পুরুলিয়ার চাপুরি গ্রামে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতার দেওর-সহ পরিবারের বেশ কয়েকজন সদস্যকে আটক করেছে পুলিশ। শুরু তদন্ত।

জানা গিয়েছে, পুরুলিয়ার পাড়া থানার চাপুরির বাসিন্দা ওই মহিলা। স্বামী-সন্তানদের নিয়ে সংসার তাঁর। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই বধূকে ডাইনি অপবাদ দিয়ে অত্যাচার করত দেওর-সহ পরিবারের সদস্যদের একাংশ। সোমবার অর্থাৎ কালীপুজোর রাতে অশান্তি চরমে ওঠে। অভিযোগ, বাকবিতণ্ডার মাঝেই বধূকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে দেওর-সহ কয়েকজন। থেঁতলে দেওয়া হয় মুখ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বধূ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। রক্তাক্ত অবস্থায় মহিলার দেহ উদ্ধার করে। দেহ ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। মৃতার সন্তানদের দাবি, দীর্ঘদিন ধরেই ডাইনি অপবাদ দিয়ে তাদের মায়ের উপর অত্যাচার করত পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই মৃতার দেওর-সহ পরিবারের একাধিক সদস্যদের আটক করা হয়েছে। প্রসঙ্গত, গ্রামের দিকে ডাইনি অপবাদে একঘরে করা, অত্যাচারের অভিযোগ নতুন কিছু নয়। বারবার এনিয়ে সতর্ক করা হয়েছে পুলিশ ও প্রশাসনের তরফে, তা সত্ত্বেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেই চলেছে। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.