Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Sodpur

সোদপুরে রেললাইনে ঝাঁপ ‘যুগলের’, উদ্ধার তরুণীর ছিন্নভিন্ন দেহ

গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন যুবক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২১, ১০:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০২১, ১০:৪২

options
link
সোদপুরে রেললাইনে ঝাঁপ ‘যুগলের’, উদ্ধার তরুণীর ছিন্নভিন্ন দেহ zoom
ছবি: প্রতীকী

অর্ণব দাস, বারাকপুর: রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তরুণী। মিলল ছিন্নভিন্ন দেহ। আহত অবস্থায় উদ্ধার এক যুবক। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সোদপুরে (Sodpur)। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করেছে পুলিশ। 

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ডাউন লাইনের ট্রেন চলে যাওয়ার পর সোদপুর ১ নম্বর রেল গেটের কাছে লাইনের পাশে এক যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁর মাথা ফেটে গিয়েছিল। ওই যুবকের খানিকটা দূর থেকে একটি ব্যাগ ও মোবাইল উদ্ধার হয়। এরপরই দেখা যায়, লাইনের উপর পড়ে রয়েছে রক্ত। দাগ অনুসরন করে এগোতেই উদ্ধার হয় তরুণীর ছিন্ন ভিন্ন দেহ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দক্ষিণ দিনাজপুরে শুটআউট, টাকা নিয়ে অশান্তির জেরে ব্যবসায়ীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি]

সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে দেহ। যুবককে পাঠানো হয় সাগরদত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তাঁর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মৃত তরুণী ও আহত যুবকের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল। সম্ভবত পরিকল্পনা করেই তাঁরা ঝাঁপ দিয়েছিল ট্রেনের সামনে। যদিও এবিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। আহত যুবককে জিজ্ঞাসাবাদ করলেই আসল তথ্য পাওয়া যাবে বলে দাবি তদন্তকারীদের।

পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে এক তরুণীর দেহ উদ্ধার হয়েছে। আহত অবস্থায় যুবককে উদ্ধার করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃত তরুণী ও আহত যুবকের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

[আরও পড়ুন: অক্টোবরেও রাজ্যে জারি করোনা বিধিনিষেধ, পুজোর দিনগুলিতে রাতে ঠাকুর দেখায় থাকছে না নিষেধাজ্ঞা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.