Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ডেকে নিয়ে গিয়ে যুবককে খুন, বাবার সামনে দেহ ফেলে দিয়ে গেল খুনি

উত্তেজনা বিষ্ণুপুরে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০১৮, ১৭:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০১৮, ১৭:২০

options
link
ডেকে নিয়ে গিয়ে যুবককে খুন, বাবার সামনে দেহ ফেলে দিয়ে গেল খুনি zoom

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মাদক খাইয়ে খুন। বাবার সামনে এক যুবকের দেহ ফেলে দিয়ে চলে গেল খুনি। শনিবার রাতে এমনই অমানবিক ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। রবিবার সকালে অভিযুক্ত উবাইদুল্লা মোল্লার বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। তাকে গ্রেপ্তার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।

[শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য ছড়াল ডোমকলে]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মৃতের নাম রমজান মল্লিক। বাড়ি বিষ্ণুপুর থানার উচ্চেখালি এলাকায়। বছর ঊনত্রিশের ওই যুবক পেশায় জরিশিল্পী। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সংসার। পরিবারের লোকেদের দাবি, দিন কয়েক আগে উবাইদুল্লা মোল্লা নামে স্থানীয় এক দুষ্কৃতীর সঙ্গে ঝামেলা হয় রমজানের। শনিবার বেশি রাতে ফোন করে তাঁকে বাড়ির বাইরে আসতে বলে ওই দুষ্কতী। রমজান যখন বাড়ির বাইরে আসে, তখন তাঁকে তুলে নিয়ে যায় উবাইদুল্লা। জোর করে মাদক খাইয়ে ওই যুবককে বেহুঁশ করে দেয় সে। এরপর রমজান শেখকে মল্লিককে খুন করা হয়। তবে শুধু খুন করেই ক্ষান্ত হয়নি উবাইদুল্লা মোল্লা। মৃতের পরিবারের লোকেদের দাবি, রাতে বাড়ির সামনে এসে, রমজানের মল্লিকের বাবার নাম ডাক ধরে ডাকছিল সে। তিনি বেরোনোর পর, রমজানের মৃতদেহটি বাড়ির গেটের সামনে ফেলে দিয়ে পালিয়ে যায় উবাইদুল্লা।

রবিবার সকালে্ ঘটনাটি জানাজানি হতেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে বিষ্ণুপুরের উচ্চেখালি এলাকায়। অভিযুক্তের বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। উবাইদুল্লা মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় দুষ্কৃতী হিসেবেই পরিচিত সে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা দিয়েছে। নিহত রমজান শেখের মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে বিষ্ণুপুর থানার পুলিশ।

[ভাগীরথীতে তলিয়ে গেলেন হোটেল ম্যানেজমেন্ট পড়ুয়া, শোকের ছায়া নাকাশিপাড়ায়]

ছবি: বিশ্বজিৎ নস্কর

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.