Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Canning

আচমকা ধারালো অস্ত্রের কোপ! ভাইয়ের হাতে ‘খুন’ দাদা, নেপথ্যে সম্পত্তি?

তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৫, ০৯:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৫, ০৯:২৯

options
link
আচমকা ধারালো অস্ত্রের কোপ! ভাইয়ের হাতে ‘খুন’ দাদা, নেপথ্যে সম্পত্তি? zoom
প্রতীকী ছবি

দেবব্রত মণ্ডল, বারুইপুর: সম্পত্তি নিয়ে বিবাদের জের। ভাইয়ের হাতে খুন হলেন দাদা। স্বামীকে বাঁচাতে গিয়ে জখম মৃতের স্ত্রীও। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত দিঘিরপাড় পঞ্চায়েতের পশ্চিম কুমার সা চকের মাঝেরপাড়া এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মৃত শাহাজাহান সর্দারের বাবা কাছেম সর্দার। তাঁর তিন স্ত্রী। প্রথমপক্ষের সন্তান শাহজাহান। দ্বিতীয়পক্ষের ছেলে আমির আলি সর্দারের সঙ্গে বিগত প্রায় তিন বছর ধরে ছ’কাঠা সম্পত্তি নিয়ে অশান্তি চলছিল তাঁর। অভিযোগ, সম্পত্তি গ্রাস করার জন্য দাদা শাহজাহানকে খুনে করার ষড়যন্ত্র করেছিল আমির আলি। বুধবার জামাইয়ের বাড়ি থেকে ফিরছিলেন শাহজাহান ও তাঁর স্ত্রী জবেদা। অভিযোগ, সেই সময় সুযোগ বুঝে ধারালো অস্ত্র নিয়ে দাদার উপর অতর্কিতে আক্রমণ চালায় আমির আলি। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন শাহজাহান। সেই সময় স্বামীকে উদ্ধার করতে এগিয়ে যান জবেদা। তাঁকেও ধারালো অস্ত্রদিয়ে কোপানোর অভিযোগ উঠে। চিৎকারের শুনে ছুটে যান প্রতিবেশী ও নিকট আত্মীয়রা। এদিকে সুযোগ বুঝে পালিয়ে যায় অভিযুক্তরা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা শাহাজাহানকে মৃত বলে ঘোষণা করে। এই খবর গ্রামে পৌঁছতেই অভিযুক্তের বাড়িঘর ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মৃতের ছেলে রফিকুল সর্দার জানিয়েছেন, ৬ কাঠা সম্পত্তি নিয়ে তাঁর বাবার সঙ্গে অশান্তি ছিল কাকার। তবে সেই কারণেই খুন, নাকি নেপথ্যে অন্যরহস্য তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.