Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Abhishek Banerjee

‘সংসদ ভবনের বদলে দৃষ্টিভঙ্গি পালটালে ভাল হত’, মোদিকে রোমের রাজা নিরোর সঙ্গে তুলনা অভিষেকের

আর কী বললেন অভিষেক?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৩, ২০:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৮, ২০২৩, ২০:০৮

options
link
‘সংসদ ভবনের বদলে দৃষ্টিভঙ্গি পালটালে ভাল হত’, মোদিকে রোমের রাজা নিরোর সঙ্গে তুলনা অভিষেকের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন সংসদ ভবন উদ্বোধন নিয়ে ফের মোদিকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। নরেন্দ্র মোদিকে রোমের রাজা নিরোর সঙ্গে তুলনা করলেন তিনি। বললেন, “বোধহয় পালটানোর রাজনীতিতেই বিশ্বাসী প্রধানমন্ত্রী।”

তুমুল বিতর্কের মাঝেই আজ নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধনমন্ত্রী নরেন্দ্র মোদি। যা নিয়ে রবিবার বিকেলে কেশপুর থেকে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “গ্যাসের দাম বেড়েছে চড়চড়িয়ে। রাজ্যের বকেয়া কোটি কোটি টাকা। যার জন্য কয়েকশো কোটি টাকা খরচ হল। কেন হল জানি না, প্রয়োজনীয়তা কী ছিল আমি বুঝিনি। তবে এই টাকার মানুষের প্রাপ্য টাকা।” এরপরই নিরোর সঙ্গে মোদির তুলনা করে অভিষেক বলেন, “উনি বোধহয় পালটানোর রাজনীতিতে বিশ্বাস করেন। তবে সংসদ ভবন না পালটে দৃষ্টিভঙ্গি পালটালে ভাল হত।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মন্ত্রী বীরবাহার উপর হামলার প্রতিবাদ, ৮ জুন রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক আদিবাসীদের]

এখানেই শেষ নয়, রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানো প্রসঙ্গেও মোদিকে একহাত নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, ” প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী আদিবাসী ও মহিলাদের সম্মান করেন না।” প্রসঙ্গত, রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন রাষ্ট্রপতি। তাঁর বার্তা পড়ে শোনান রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের বার্তাও শোনান রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। মোদি বললেন, “স্বাধীনতার ৭৫ বছরে এটা দেশবাসীকে দেওয়া উপহার। এটা শুধু একটা ভবন নয়। ১৪০ কোটি মানুষের আশা-আকাঙ্খার প্রতিবিম্ব।”

[আরও পড়ুন: ‘দ্বন্দ্ব’ মেটাতে অভিষেকের বার্তার পরই রদবদল, বাঁকুড়ায় পদ থেকে সরলেন ৪ অঞ্চল সভাপতি]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.