Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Islampur

ইসলামপুরে ভয়াবহ দুর্ঘটনা, গার্ডওয়ালে ধাক্কা মেরে গাড়ি উলটে মৃত ভাই-বোন

গুরুতর জখম এক শিশু-সহ ৪।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৪, ১২:২৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২১, ২০২৪, ১২:২৬

options
link
ইসলামপুরে ভয়াবহ দুর্ঘটনা, গার্ডওয়ালে ধাক্কা মেরে গাড়ি উলটে মৃত ভাই-বোন zoom

শংকরকুমার রায়, রায়গঞ্জ: সপরিবারে বেড়াতে গিয়েছিলেন, ফেরার পথে দুর্ঘটনা। গার্ডওয়ালে ধাক্কা মেরে গাড়ি উলটে মৃত ভাই-বোন। গুরুতর জখম এক শিশু-সহ ৪। ইসলামপুর (Islampur) হাসপাতাল চিকিৎসা চলছে আহতদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

জানা গিয়েছে, জলপাইগুড়ির বাসিন্দা সুব্রত সরকার। স্ত্রী রত্না সরকার, তিনবছরের ছেলে, শ্যালক মানিকলাল সরকার ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন তিনি। বুধবার রাতে রায়গঞ্জ স্টেশনে নামেন তাঁরা। সেখান থেকে গাড়িতে যাচ্ছিলেন জলপাইগুড়ির দিকে। ১২ নম্বর জাতীয় সড়কে ইসলামপুর থানার পেলিভিটা বাইপাসে ঘটে দুর্ঘটনা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ২৪ ঘণ্টা পার, অরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে এখনও চলছে আয়কর তল্লাশি]

গার্ডওয়ালে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। আটকে পড়েন ২ জন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। গাড়ির ভিতর থেকে উদ্ধার করেন মোট ৬ জনকে। তাঁদের মধ্যে মৃত মানিকলাল সরকার ও রত্না সরকার। বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন। মৃত রত্নাদেবীর স্বামী জানান, তাঁর শ্যালক গাড়ি চালাচ্ছিলেন। তিনি বরাবরই ভালো গাড়ি চালান। কিন্তু কীভাবে কী হল তা বুঝতে পারছেন না। একই সঙ্গে পরিবারের ২ সদস্যের মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ পরিবার।

[আরও পড়ুন: শান্তনু গাঁজাখোর, ভোট দেবেন না! কেন্দ্রীয় মন্ত্রীকে বেনজির আক্রমণ দলেরই বিধায়কের, ভাইরাল অডিও]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.