Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Dev

কপ্টারে যান্ত্রিক ত্রুটির জেরে বাতিল তিনটি সভা, ভিডিও টুইট করে ক্ষমা চাইলেন দেব

প্রতিদিনই একাধিক সভা করছেন তৃণমূলের তারকা প্রচারক দেব।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২১, ১৭:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২১, ১৭:৪১

options
link
কপ্টারে যান্ত্রিক ত্রুটির জেরে বাতিল তিনটি সভা, ভিডিও টুইট করে ক্ষমা চাইলেন দেব zoom

টুইসংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বঙ্গে ভোটযুদ্ধ (West Bengal Assembly Elections) শুরু হয়েছে মার্চের শেষে। ইতিমধ্যেই চারদফার ভোট শেষ হয়েছে। তবে এখনও বাকি চারদফা। ফলে রাজ্যজুড়ে রাজনৈতিক দলের নেতা-কর্মী-সমর্থকরা প্রচার চালাচ্ছেন। রবিবার সভা পূর্ব বর্ধমানে সভা করার কথা ছিল তৃণমূলের তারকা প্রচারক তথা সাংসদ দেবের (Dev)। হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কারণে সভায় যেতে পারেননি তারকা সাংসদ। তাই ভিডিও টুইট করে ক্ষমা চাইলেন তিনি।

রবিবার পূ্র্ব বর্ধমানের (Purba Bardhaman) পূর্বস্থলী উত্তর, বর্ধমান উত্তর ও গলসিতে সভা করার কথা ছিল তৃণমূলের তারকা প্রচারক দেবের। স্বাভাবিকভাবেই তাঁর সভায় জমায়েত করেছিলেন বহু মানুষ। রোদ উপেক্ষা করেই প্রিয় তারকা-রাজনীতিবিদের অপেক্ষায় প্রহর গুণছিলেন তাঁরা। কিন্তু হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটির কারণে সভায় পৌঁছতে পারেননি দেব। ফলে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে নিরাশ হয়েই ঘরে ফিরতে হয় দর্শকদের। তবে সভায় পৌঁছতে পারবেন না বুঝেই টুইটারে একটি ভিডিও পোস্ট করেন সাংসদ দেব।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘শীতলকুচির আনন্দ বর্মনকে ভুলে গেলেন?’, মৃত্যু নিয়েও মমতার বিরুদ্ধে তোষণের তোপ শাহর]

হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে করা ভিডিওর ক্যাপশানে তিনি লেখেন, “আমার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী উত্তর, বর্ধমান উত্তর ও গলসিতে তিনটি সভা ছিল। কিন্তু হেলিকপ্টারে ত্রুটির কারণে আমি যেতে পারছি না। সড়ক পথে যাওয়ার চেষ্টা করলেও নির্দিষ্ট সময়ে পৌঁছনো সম্ভত হত না। যাঁরা আমার বক্তব্য শোনার জন্য সভায় গিয়েছিলেন তাঁদের কাছে  আমি ক্ষমাপ্রার্থী। সকলের কাছে ক্ষমা চাইছি। খুব শীঘ্রই দেখা হবে।”

 

🙏🏻 https://t.co/JZX9jeuTfU pic.twitter.com/xiM7DsJJhk

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: ‘মানুষ চাইলে ইস্তফা দেব’, শীতলকুচি কাণ্ডে মমতার দাবি নিয়ে জবাব অমিত শাহর]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.