Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Howrah

যৌন হেনস্তার অভিযোগে জেল, মুক্তি পেতেই আরেক নাবালিকা ছাত্রীকে নিগ্রহ! গ্রেপ্তার শিক্ষক

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল হাওড়ায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৫, ২১:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৫, ২১:০৫

options
link
যৌন হেনস্তার অভিযোগে জেল, মুক্তি পেতেই আরেক নাবালিকা ছাত্রীকে নিগ্রহ! গ্রেপ্তার শিক্ষক zoom

অরিজিৎ গুপ্ত, হাওড়া: ৬ বছরের খুদেকে যৌন হেনস্তার দায়ে গ্রেপ্তার হয়েছিলেন যুবক। ছাড়া পেতেই আরেক নাবালিকা ছাত্রীকে নিগ্রহের অভিযোগ উঠল তারই বিরুদ্ধে। অভিযুক্ত আঁকার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল হওড়া। ধৃতের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জানা গিয়েছে, ধৃতের নাম তাপস মণ্ডল। ২০২৩ সালে হাওড়া থানার ছাত্র মিলনী ক্লাবে এলাকায় বছর ছয়েকের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে তাপসের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। পুলিশের দ্বারস্থ হয় শিশুর পরিবার। তারপরই গ্রেপ্তার করা হয়েছিল তাপসকে। তিনমাস জেলবন্দি ছিল সে। ছাড়া পেতে না পেতে ফের একই ঘটনার পুনরাবৃত্তি। জানা যাচ্ছে, জেল থেকে ছাড়া পেয়ে ফের নিজের কাজে ফেরে সে। শুরু করে আঁকার ক্লাস। কিন্তু স্বভাব পরিবর্তন হয়নি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জেল থেকে ছাড়া পাওয়ার পর ১০ বছরের এক নাবালিকাকে আঁকা শেখাতে শুরু করে তাপস। অভিযোগ, ওই নাবালিকাকেও যৌন নির্যাতন করে গুণধর। বিষয়টি জানাজানি হতেই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। তবে সেই থেকে পলাতক ছিল তাপস। সোমবার দুপুরে কালীবাবুর বাজারের কাছে ওই যুবককে ধরে ফেলে হাওড়া থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.