Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
বনগাঁ

নাবালিকাকে ‘কুপ্রস্তাব’ বৃদ্ধ মুদি দোকানির, দোকানে ব্যাপক ভাঙচুর চালাল উত্তেজিত জনতা

ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২০, ১৭:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২০, ১৭:৩২

options
link
নাবালিকাকে ‘কুপ্রস্তাব’ বৃদ্ধ মুদি দোকানির, দোকানে ব্যাপক ভাঙচুর চালাল উত্তেজিত জনতা zoom

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: দোকানে আটকে রেখে নাবালিকাকে কুপ্রস্তার দেওয়ার অভিযোগ উঠল বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার দু নম্বর রেলগেটের কাছে। বিষয়টি জানাজানি হতেই দোকানে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ইতিমধ্যেই অভিযুক্ত দোকানমালিককে আটক করেছে পুলিশ। 

ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে। জানা গিয়েছে, এদিন মায়ের সঙ্গে চিত্ত দাস নামে ওই বৃদ্ধের মুদি দোকানে গিয়েছিল নাবালিকা। সেখানে মেয়েকে রেখে পাশের একটি দোকানে যান ওই বধূ। ফিরে এসে আর মেয়েকে দেখতে পাননি তিনি। স্বাভাবিকভাবেই তিনি চিত্ত দাসের কাছে নাবালিকার খোঁজ করেন। সেই সময় তাঁর জানা নেই বলেই বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। কিছুক্ষণের মধ্যেই দোকানের ভিতর থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে ওই নাবালিকা। তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হলে জানায়, চিত্ত দাসই তাকে দোকানের ভিতর নিয়ে গিয়েছিল আর কুপ্রস্তাব দিয়েছিল। একথা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সুভাষগ্রামে জোড়া খুনের কিনারা, শারীরিক সম্পর্কে অনীহায় স্ত্রীকে হত্যা, জেরায় স্বীকার ধৃতের]

অভিযুক্তের দোকানে ব্যাপক ভাঙচুর চালায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের সামনেও চলে ভাঙচুর। পুলিশ অভিযুক্তকে আটক করতেই আয়ত্তে আসে পরিস্থিতি। এলাকাবাসীর দাবি অভিযুক্তকে কঠোরতম শাস্তি দিতে হবে। এদিনের ঘটনায় আতঙ্কিত ওই নাবালিকা।

[আরও পড়ুন: সুভাষগ্রামে জোড়া খুনের কিনারা, শারীরিক সম্পর্কে অনীহায় স্ত্রীকে হত্যা, জেরায় স্বীকার ধৃতের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.