Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

 কাকদ্বীপে আক্রান্ত রূপা গঙ্গোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

ডায়মন্ডহারবারে দলীয় কর্মীকে দেখতে গিয়ে দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়লেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়৷ ভাঙচুর করা হয়েছে তাঁর গাড়ি৷ মারধর করা হয়েছে সহযোগীদেরও৷ আক্রমণে মাথা ফেটেছে রূপার৷ তাঁকে ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০১৬, ১৮:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০১৬, ১৮:৩৪

options
link
 কাকদ্বীপে আক্রান্ত রূপা গঙ্গোপাধ্যায়, ভর্তি হাসপাতালে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডায়মন্ডহারবারে দলীয় কর্মীকে দেখতে গিয়ে দুষ্কৃতীদের আক্রমণের মুখে পড়লেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়৷ ভাঙচুর করা হয়েছে তাঁর গাড়ি৷ মারধর করা হয়েছে সহযোগীদেরও৷ আক্রমণে মাথা ফেটেছে রূপার৷ তাঁকে ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

ডায়মন্ডহারবারের ঈশ্বরপুর গ্রামে এক মহিলাকে বিবস্ত্র করে মাধরধরের খবর মেলে শনিবার৷ তাঁর বাবার উপর হামলা হয় বলেও জানা গিয়েছে৷ অভিযোগ, বিজেপির এজেন্ট হিসেবে কাজ করার ফলেই তাঁর উপর এরকম আক্রমণ করা হয়েছে৷ দুজনেই ভর্তি ছিলেন হাসপাতালে৷ দলীয় কর্মীকে দেখতেই এদিন ঈশ্বরপুর যাচ্ছিলেন রূপা৷ কর্মীদের দেখে ফেরার পথে তাঁর গাড়ির উপর চড়াও হয় একদল দুষ্কৃতী৷ গাড়ি ভাঙচুরের সময় এগিয়ে আসেন বিজেপি সমর্থকরা৷ বেশ কয়েকজন সমর্থকও আহত হয়েছেন বলে জানা গিয়েছে৷ ঘটনায় মাথা ফেটেছে রূপা গঙ্গোপাধ্যায়ের৷ কোমরেও চোট পেয়েছেন তিনি৷ তাঁকে ডায়মন্ডহারবার হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভোট পরবর্তী সন্ত্রাসের চিত্র হিসেবেই এ ঘটনাকে তুলে ধরছে বিজেপি শিবির৷ তাদের অভিযোগের তির শাসকদলের দিকে৷ যদিও অভিযোগ অস্বীকার করে শাসকদলের দাবি, বিজেপির অন্তর্দ্বন্দ্বের কারণেই আক্রান্ত হয়েছেন রূপা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.