Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Bardhaman

খাবারের লোভ দেখিয়ে রান্নাঘরে ডেকে নাবালিকাকে ধর্ষণ! অভিযুক্ত প্রতিবেশী

ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৪, ২০২৪, ১৯:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৪, ২০২৪, ১৯:২৩

options
link
খাবারের লোভ দেখিয়ে রান্নাঘরে ডেকে নাবালিকাকে ধর্ষণ! অভিযুক্ত প্রতিবেশী zoom
প্রতীকী ছবি

সৌরভ মাজি, বর্ধমান: খাবারের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে ফের এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। এবার ঘটনাস্থল বর্ধমান। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বর্ধমান (Bardhaman) থানার পুলিশ। রবিবার বর্ধমান আদালতে তোলা হবে।

ধৃতের নাম অনিল দাস। পুলিশ সূত্রে খবর, শুক্রবার অনিল দাসের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় নাবালিকাকে ডাকে সে। খাবারের লোভ দেখিয়ে তাকে ঘরের ভিতর নিয়ে যাওয়া হয়। অভিযোগ, রান্নাঘরে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করে ওই ব্যক্তি। কাউকে কিছু বললে কিশোরীর ক্ষতি করে দেওয়া হবে বলে ভয়ও দেখায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শনিবার নাবালিকা গোপনাঙ্গে ব্যথা অনুভব করলে বিষয়টি পরিবারকে জানায়। লিখিত অভিযোগ দায়ের হয় বর্ধমান থানায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে নাবালিকা বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। বর্ধমান পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগের ভিত্তিতে এক ব্যক্তি গ্র্রেপ্তার হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

সম্প্রতি, ফালাকাটা-ডোমকলেও খাবারের লোভ দেখিয়ে ডেকে নাবালিকাদের যৌন হেনস্তা করা হয়েছে। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বর্ধমানে। একের পর এক এই ঘটনায় আতঙ্ক বাড়ছে। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.