Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

ডাউন শ্রীরামপুর লোকালে ধোঁয়া, আতঙ্কে ঝাঁপ যাত্রীদের

গিয়ার বক্সে যান্ত্রিক ত্রুটির জেরেই বিপত্তি, অনুমান ইঞ্জিনিয়ারদের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০১৮, ১১:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৪, ২০১৮, ১১:৪৪

options
link
ডাউন শ্রীরামপুর লোকালে ধোঁয়া, আতঙ্কে ঝাঁপ যাত্রীদের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাউন শ্রীরামপুর লোকালে আগুন-আতঙ্ক৷ বৃহস্পতিবার সকালে বালি ও বেলুড়ের মাঝে আচমকাই ট্রেন থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা৷ আতঙ্কিত হয়ে পড়েন সকলে৷ প্রাণে বাঁচতে অনেকেই ট্রেন থেকে ঝাঁপ দেন৷ শেষপর্যন্ত  চেন টেনে ট্রেন থামান যাত্রীরা৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেলের ইঞ্জিনিয়াররা৷ গিয়ার বক্সে যান্ত্রিক ত্রুটির জেরেই ধোঁয়া দেখা গিয়েছে বলেই অনুমান রেল আধিকারিকদের৷

[তরুণীকে যৌন হেনস্তা পরিবহণ দপ্তরের আধিকারিকের! চাঞ্চল্য বর্ধমানে]

বৃহস্পতিবার সকালে নির্দিষ্ট সময়েই শ্রীরামপুর স্টেশন থেকে ছাড়ে হাওড়াগামী লোকাল ট্রেন৷ অফিস টাইমে যাত্রীর ভিড়ও ছিল যথেষ্ট৷ প্রত্যক্ষদর্শীরা জানিযেছেন,  ট্রেন যখন বালি ও বেলুড় স্টেশনের মাঝামাঝি জায়গায় পৌছয়, তখন কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখেন তাঁরা৷ অনেকেই ভাবেন হয়তো ট্রেনে আগুন লেগে গিয়েছে৷ ভয়ে মহিলা যাত্রীদের অনেকেই ট্রেন থেকে ঝাঁপ দেন৷  চেন টেনে ট্রেন থামানো হয়৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়াররা৷ বেশ কিছুক্ষণ ধরে চলে পরীক্ষানিরীক্ষা৷ প্রাথমিক তদন্তে আধিকারিকদের অনুমান, গিয়ার বক্সে যান্ত্রিক ত্রুটির জেরেই ডাউন শ্রীরামপুর লোকালে ধোঁয়া বেরোতে শুরু করে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[তন্ত্রসাধনা করতে গিয়ে খুন যুবক, চাঞ্চল্য পূর্ব বর্ধমানে]

এই ঘটনার জেরে প্রায় আধঘণ্টা রেল চলাচল ব্যাহত হয়৷ দু-একটি লোকাল ট্রেন কয়েকটি স্টেশনে দাঁড়িয়ে পড়ে৷ চলন্ত ট্রেন থেকে বেশ কয়েকজন যাত্রী ঝাঁপ দেওয়ায় অল্পবিস্তর চোট পেয়েছেন কেউ কেউ৷ তবে গুরুতর আঘাত পাননি কোনও যাত্রীই৷ 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.