সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিজেপির শক্তিবৃদ্ধি করতে পা রেখেছিলেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ নকশালবাড়ি থেকে শুরু করেছিলেন তাঁর অভিযান৷ সেখানেই যত্ন করে তাঁকে খাইয়েছিলেন মাহালি দম্পতি৷ কিন্তু কটাদিন পরেই পালাবদল৷ সেই মাহালি দম্পতিই যোগ দিল তৃণমূলে৷ আর এ নিয়েই মমতা সরকারকে বিঁধলেন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়৷ জানালেন, পশ্চিমবঙ্গের এমন অবস্থা যে এখানে আদিবাসীরাও নিরাপদ নয়৷
[ ‘পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তোলে এত ঔদ্ধত্য? লজ্জা হয় আমার’ ]
মাহালি দম্পতির তৃণমূলে যোগদানের পর থেকেই চলছে চরম রাজনৈতিক চাপানউতোর৷ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেদিনই অভিযোগ করেছিলেন, ওই দম্পতির উপর চাপ সৃষ্টি করে তৃণমূলে যোগ দিতে বাধ্য করা হয়েছে৷ যদিও গীতা মাহালি বলেছিলেন তিনি স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন৷ তৃণমূল নেতা তথা মন্ত্রী গৌতম দেবও জানিয়েছিলেন, মাহালি দম্পতির উপর কোথাও কোনও চাপ ছিল না৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে শামিল হতেই তাঁরা দলে যোগ দিয়েছেন৷ কিন্তু অন্য অভিযোগ কৈলাস বিজয়বর্গীয়র৷ তাঁর দাবি, ওই দম্পতির উপর চাপ সৃষ্টি করা হয়েছিল৷ বলা হয়েছিল, যদি তাঁরা তৃণমূলে যোগ না দেন, তবে মিথ্যে মামলায় তাঁদের ফাঁসানো হবে৷ এরপরই তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গের অবস্থা এমন যে, এখানে আদিবাসীরাও নিরাপদ নয়৷
[ বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা একশো শতাংশ, রাজ্যে এসে বললেন হর্ষ বর্ধন ]
যদিও বৃহস্পতিবারই এই অরাজকতার পরিস্থিতি উড়িয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়েছেন, বলা হচ্ছে রাজ্যে হিংসাত্মক পরিবেশ তৈরি হয়েছে৷ কিন্তু তাঁর দাবি, এখন তো আর গ্রামদখল হয় না৷ রাত জেগে গ্রাম পাহারা দিতে হয় না৷ তাহলে কেন এই অভিযোগ?
মাহালি দম্পতির যোগদানের ঘটনাই রাজ্য রাজনীতির সাম্প্রতিক উত্তাপ যে অনেকটাই বাড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন