Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Bengal polls

প্রচারে বেরিয়ে আচমকাই সংজ্ঞাহীন জামুড়িয়ার তৃণমূল প্রার্থী, ভরতি হাসপাতালে

প্রার্থী আচমকা অসুস্থ হয়ে পড়ায় চিন্তা বাড়ল তৃণমূল শিবিরে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২১, ২০:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২১, ২০:৫৬

options
link
প্রচারে বেরিয়ে আচমকাই সংজ্ঞাহীন জামুড়িয়ার তৃণমূল প্রার্থী, ভরতি হাসপাতালে zoom

শেখর চন্দ্র, আসানসোল: রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন (WB Elections 2021)। আপাতত চার দফার নির্বাচন শেষ। বাকি আরও চার দফা। দিনের বেলা গরম বাড়লেও প্রচারে খামতি নেই প্রার্থীদের। আর এই প্রচার চলাকালীনই এবার অসুস্থ হয়ে পড়লেন জামুড়িয়া (Jamuria) বিধানসভার তৃণমূল কংগ্রেসের (TMC) প্রার্থী হরেরাম সিং। অসুস্থ হরেরাম সিংকে প্রথমে জামুড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরে সেখান থেকেই রানিগঞ্জের অন্য একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়।

রবিবার ছিল প্রচণ্ড গরম আর বাতাসে লু। এই অবস্থাতেই প্রচার করছিলেন পয়ষট্টি বছরের তৃণমূল প্রার্থী। তখনই তিনি প্রচণ্ড গরমে মাথাঘুরে পড়ে যান। তারপরেই প্রচার থামিয়ে নিয়ে হরেরাম সিং-কে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। শনিবার কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হন চার গ্রামবাসী। এরই প্রতিবাদে জামুড়িয়ার আকলপুল ব্রিজ থেকে জামুড়িয়া থানা মোড় পর্যন্ত এক বিশাল মিছিল ছিল। মিছিলে হরেরাম সিং ছাড়াও ছিলেন পুরুলিয়ার রঘুনাথপুরের তৃণমূল প্রার্থী হাজারি বাউরি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সঙ্গী হুইলচেয়ার-জ্বলন্ত মোম, শীতলকুচি কাণ্ডের প্রতিবাদে বর্ধমানে রোড শো তৃণমূল সুপ্রিমোর]

এরপরই মিছিল শেষে থানামোড়ে পথসভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখার সময় হঠাৎ সংজ্ঞাহীন হয়ে পড়েন হরেরাম সিং। তড়িঘড়ি আশপাশে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তাঁকে হাসপাতালে নিয়ে যান। তবে হরেরাম সিং এর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে। বাবার অসুস্থতার প্রসঙ্গে হরেরাম সিং-এর ছেলে প্রেমপাল সিং বলেন, “তাঁর বাবার সুগারফল হয়ে গিয়েছিল। রাতেই তাঁকে বাড়িতে নিয়ে আসা হতে পারে।”

[আরও পড়ুন: ‘উসকানি দিয়ে মায়ের কোল খালি করা হল’, শীতলকুচি প্রসঙ্গে নাম না করে মমতাকে দায়ী করলেন মিঠুন]

এদিকে, এদিনই আবার মারণ করোনায় আক্রান্ত হয়েছেন মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি (BJP) প্রার্থী আনন্দময় বর্মন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.