Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
মোদি

মোদির সভার ৭দিন পর মাঠ পরিষ্কার করল পুরুলিয়ার বিজেপি নেতৃত্ব

ঘণ্টা দুয়েকের চেষ্টায় মাঠ আগের চেহারায় ফিরিয়ে নিয়ে আসে গেরুয়া শিবির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০১৯, ১২:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০১৯, ১২:৫১

options
link
মোদির সভার ৭দিন পর মাঠ পরিষ্কার করল পুরুলিয়ার বিজেপি নেতৃত্ব zoom

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: ‘স্বচ্ছ ভারতের’ বার্তা নিয়ে পুরুলিয়ায় নরেন্দ্র মোদির নির্বাচনী জনসভাস্থল সাফাই করলেন বিজেপি নেতা-কর্মীরা।

গত ৯ মে শহর পুরুলিয়ার উপকন্ঠে রায়বাঘিনী ময়দানে নির্বাচনী জনসভা করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই জনসভার সাত দিনের মাথায় ওই মাঠ পরিষ্কার করে ‘স্বচ্ছ ভারতের’ বার্তা দিল পুরুলিয়া জেলা বিজেপি। বৃহস্পতিবার সাতসকাল থেকে ওই রায়বাঘিনী ময়দানে প্রায় একশ জন নেতা-কর্মী মিলে সাফাইকাজ করেন। প্রায় ঘন্টা দুয়েকের মধ্যেই মাঠ আবার আগের চেহারায় ফিরিয়ে আনেন গেরুয়া সৈনিকরা। জলের বোতল, পাউচ, প্লাস্টিক, ঠোঙা, পলিথিন সব এক জায়গায় নিয়ে এসে একটি গর্ত করে রাখেন তারা। এরপর তা শুকনো হয়ে গেলে পুরুলিয়া পুরসভার আবর্জনাস্থল তা ফেলে দিয়ে আসবে বলে জানিয়েছে পুরুলিয়া জেলা বিজেপি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন এই সাফাই কাজে হাত লাগিয়ে ছিলেন পুরুলিয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা দলের জেলা সাধারণ সম্পাদক জ্যোতির্ময় মাহাতো। তিনি বলেন, “আমরা একইভাবে ব্রিগেডও সাফাই করেছিলাম। এটা আমাদের দলের ঘোষিত কার্যক্রম। ‘স্বচ্ছ ভারতের’ বার্তা দিতেই আমাদের এই কর্মসূচি।” এদিন বিজেপির এই কাজকে তারিফ করেছেন এলাকার মানুষজন-সহ জেলা রাজনৈতিক মহল। ওই জনসভায় ওই দিন উপচে পড়া ভিড় ছিল। ফলে মাঠ জুড়ে আবর্জনার পাহাড় হয়ে গিয়েছিল। সেই কথা মাথায় রেখেই এদিন জেলা বিজেপির বিপুল সংখ্যক কর্মী ওই ময়দানে পরিষ্কারে একেবারে কোমর বেঁধে নামেন। ফলে দু’ঘন্টার মধ্যে ওই মাঠ একেবারে সাফ-সুতরো হয়ে যায়।

ছবি: সুনীতা সিং

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.