Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
BJP MP Arjun Singh

WB Civic Polls 2022: ভাটপাড়ায় অর্জুনের ‘গুন্ডামি’, তৃণমূল কর্মীকে চড়, ইটের ঘায়ে জখম পুলিশ

নিজের ওয়ার্ডেই বিজেপি প্রার্থী না থাকায় ভোটও দেননি অর্জুন সিং।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ১১:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ১১:৪৬

options
link
WB Civic Polls 2022: ভাটপাড়ায় অর্জুনের ‘গুন্ডামি’, তৃণমূল কর্মীকে চড়, ইটের ঘায়ে জখম পুলিশ zoom

অর্ণব দাস, বারাকপুর: পুরভোট চলাকালীন ভাটপাড়ায় ব্যাপক উত্তেজনা। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) সঙ্গে বচসা পুলিশের। ঊর্দিধারীদের লক্ষ্য করে ইঁটও ছোঁড়া হয়। জখম এক পুলিশকর্মী। পরিস্থিতি সামাল দিতে পালটা লাঠিচার্জ করে পুলিশ।

রবিবার সকাল সাতটা থেকেই রাজ্যের ২০টি জেলায় শুরু হয়েছে ভোটাভুটি (WB Civic Polls 2022)। উত্তর ২৪ পরগনার ভাটপাড়াও তার ব্যতিক্রম নয়। তবে অর্জুন সিংয়ের দাবি, এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তাঁর কাছে একের পর এক ফোন আসতে থাকে। বুথ দখল করে ভোট চলছে বলেই জানতে পারেন তিনি। তাই ভাটপাড়ার ১৮ নম্বর ওয়ার্ডে নিজেই পৌঁছন অর্জুন সিং। ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বারাকপুরের বিজেপি সাংসদ। ঊর্দিধারীদের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তিও হয়। সেই সময় প্রতিরোধ গড়তে এগিয়ে আসেন তৃণমূল কর্মীরা। তাঁদের মধ্যে একজনকে অর্জুন সিং চড় মারেন বলেই অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পালটা মৃদু লাঠিচার্জ করে। নামানো হয় RAF-ও।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সদ্যোজাত সন্তানকে হারানোর পরেও দুরন্ত শতরান! বিষ্ণু সোলাঙ্কির ইনিংসে মুগ্ধ ক্রিকেট দুনিয়া]

বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের দাবি, তাঁর উপর হামলার চেষ্টা করেছে। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। তাদের দাবি, পরিস্থিতি তেমন বিশেষ উত্তপ্ত হয়নি। ভোটে হার নিশ্চিত তা বুঝতে পেরেই অযথা  অর্জুন সিং অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন বলেই দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এবং খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনের অভিযোগ জানানোর ভাবনা তৃণমূলের।  

এদিকে, পুরনির্বাচনে ভোট দিলেন না বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁর ওয়ার্ডে ভাটপাড়ার ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী নেই। শেষমুহূর্তে বিজেপি সাংসদের ভাইপো সৌরভ সিং দলবদল করেন। বর্তমানে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। দলীয় প্রার্থী না থাকায় ভোট দিতে পারলেন না ভাটপাড়ার ‘বেতাজ বাদশা’ অর্জুন সিং। 

[আরও পড়ুন: রাশিয়াকে আটকানোর উপায় তৃতীয় বিশ্বযুদ্ধ! ঘুরিয়ে হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.