অভিষেক চৌধুরী, কালনা: সম্পর্কের টানাপোড়েনের জের। সাতসকালে টাওয়ারে উদ্ধার দেওর-বউদির ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের কালনার (Kalna) বৃদ্ধপাড়ায়। দেহদুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছ, মৃত যুবকের নাম কৃষ্ণ সোরেন। বয়স ৩০ বছর। মৃতার নাম অপর্ণা সোরেন। অনেক ছোট বয়সে আটঘড়িয়া সিমরন পঞ্চায়েতের বৃদ্ধপাড়া সারগড়িয়ার বাসিন্দা কার্তিক সোরেনের সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের দুই সন্তানও আছে। জানা গিয়েছে, সম্প্রতি খুড়তুতো দেওর কৃষ্ণর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে অপর্ণার। স্থানীয় সূত্রে খবর, দিন তিনেক আগে আচমকাই বাড়ি থেকে উধাও হয়ে যান কৃষ্ণ ও অপর্ণা। বিভিন্ন জায়গায় তাঁদের খোঁজ করলেও হদিশ মেলেনি। এর পর সোমবার সকালে বৃদ্ধপাড়া সারগড়িয়ার কৃষ্ণগড় এলাকার একটি টাওয়ারে উদ্ধার হয় দুজনের ঝুলন্ত দেহ।
[আরও পড়ুন: কলকাতায় ঝেঁপে বৃষ্টি, পঞ্চম দফার ভোটে ভিজল দক্ষিণবঙ্গের একাধিক জেলা]
এলাকার বাসিন্দারা দেহদুটি দেখামাত্রই পুলিশকে বিষয়টি জানান। এর পর পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃত কৃষ্ণ সোরেনের ভাই বিষ্ণু বলেন, কীভাবে কী হয়েছে তা তাঁদের জানা নেই। এদিকে মৃতার স্বামীও জানিয়েছেন যে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে তাঁর কোনও ধারণাই ছিল না।
[আরও পড়ুন: লকেটের ‘চোরে’র পালটা অসীমার ‘ডাকাত’, ধনেখালিতে ধুন্ধুমার]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন