Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Birbhum

অন্তঃসত্ত্বা মহিলাকে পুড়িয়ে ‘খুন’, ষষ্ঠীর সকালে প্রবল শোরগোল বীরভূমে

দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৯, ২০২৪, ১৪:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৯, ২০২৪, ১৪:২২

options
link
অন্তঃসত্ত্বা মহিলাকে পুড়িয়ে ‘খুন’, ষষ্ঠীর সকালে প্রবল শোরগোল বীরভূমে zoom
প্রতীকী ছবি

নন্দন দত্ত, বীরভূম: ষষ্ঠীর সকালে পরিত্যক্ত ধাবার কাছে মিলল অন্তঃসত্ত্বার দগ্ধ দেহ। অত্যাচারের জেরে গর্ভস্থ শিশু মৃতার দেহের বাইরে চলে আসে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল বীরভূমের মল্লারপুর থানা এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, ষষ্ঠীর সকালে বীরভূমের মল্লারপুর থানা এলাকার সাতবেড়িয়া মোড় এলাকার চাষিরা কাজে যাওয়ার সময় দেখতে পান ভয়ংকর দৃশ্য। দেখেন পরিত্যক্ত ধাবার পিছনের দিকে পড়ে রয়েছে এক মহিলার দগ্ধ দেহ। পাশে পড়ে অপরিণত শিশু ও একটি রাসায়নিকের বোতল। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল পড়ে যায়। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অন্তঃসত্ত্বা মহিলাকে ওই ফাঁকা এলাকায় নিয়ে গিয়ে খুন করা হয়। প্রমাণ লোপাটে পুড়িয়ে দেওয়া হয় দেহ। কিন্তু কেন এই খুন? কে ওই তরুণী? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত শুরু হয়েছে। দ্রুতই গোটা বিষয়টা স্পষ্ট হবে। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.